বায়জিদ হোসেন, বাগেরহাট প্রতিনিধি।।
বাগেরহাট-১ আসনের আওয়ালীগের মনোনীত প্রার্থী বার বার নির্বাচিত সাংসদ জননেতা শেখ হেলাল উদ্দীন বলেছেন, দেশের মানুষ সত্যিকারে আওয়ামীলীগকে ভালোবাসে। নৌকা সাধারণ মানুষের ভালোবাসা ও উন্নয়নের প্রতীক। আপনারা মানুষকে ভালোবাসা দেবেন, সকলে ভালোবেসে আবার নৌকায় ভোটদিয়ে আওয়ামীলীগকে জয়যুক্ত করবেন এই একটাই দাবি আপনাদের কাছে। রবিবার ৯ ডিসেম্বর’১৮ বিকেলে খুলনা থেকে টুঙ্গিপাড়া যাওয়ার পথে মোল্লাহাটে এক সংক্ষিপ্ত পথসভায় উপস্থিত নেতাকর্মীদের উদ্দেশ্যে এসকল কথা বলেন শেখ হেলাল।
হেলাল উদ্দীন আরো বলেন, অত্যন্ত সুন্দর-শৃঙ্খল-উৎসবমুখর নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকলকে বিভেদ, কোন্দোল ভুলে বঙ্গবন্ধুর সোনার বাংলা স্বপ্নপূরণে ঐক্যবদ্ধ হয়ে সবাইকে কাজ করতে হবে। দেশের চলমান অভূতপূর্ব উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আপনাদের সঙ্গে আছে এবং থাকবে ইনশাল্লাহ। সেই সাথে আমি আপনাদের প্রত্যেক নেতাকর্মীদের আহ্বান জানাবো। আসছে আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকার পক্ষে এক হয়ে কাজ করার।
এ সময় পথ সসভায় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি কালিপদ বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগ সাধারণ সম্পাদক শাহিনুল আলম ছানা, আওয়ামীলীগ নেতা আল আমীন সিকদার, জেলা আওয়ামীলীগ নেতা মোঃ মোতাহের হোসেন মোল্লা, আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান মোঃ মশিউর রহমান মিয়া, মোঃ আবুল বাসার মিয়া, এল,এ, জাকির হোসেন, মোঃ জিকরুল আলম মিয়া, মোঃ ইউসুফ আলী খান, উপজেলা যুবলীগ সভাপতি মোঃ সেলিম রেজা ও সাধারণ সম্পাদক মুন্সি তানজিল হোসেন,উপজেলা ছাত্রলীগের সভাপতি রেজওয়ান চৌধুরী, বঙ্গবন্ধু শিক্ষা ও গবেষণা পরিষদ ও প্রেসক্লাব মোল্লাহাটের সাধারণ সম্পাদক এম এম মফিজুর রহমান, ইউপি চেয়ারম্যান আওয়ামীলীগ নেতা মোঃ বাবলু মোল্লা, উপজেলা শ্রমিকলীগ সভাপতি মোঃ কেরান কাজী ও সাধারণ সম্পাদক সেখ সোহাগ প্রমুখ।
অন্যদৃষ্টি/এলিস হক
You must be logged in to post a comment.