উন্নয়নের স্বার্থে আওয়ামীলীগ জাসদ ঐক্যবদ্ধ থাকুন: হাসানুল হক ইনু এমপি’র প্রতিনিধিদল

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৫ জানুয়ারী, ২০১৯, ৯:০৯ পূর্বাহ্ন

এ.কে আজাদ সানি, কুষ্টিয়া প্রতিনিধি॥

কুষ্টিয়া-২ আসনে মিরপুর-ভেড়ামারার কৃতি সন্তান জাসদ সভাপতি ১৪ দল ও মহাজোটের অন্যতম শীর্ষনেতা, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ সহযোদ্ধা সফল তথ্যমন্ত্রী জাতীয় নেতা হাসানুল হক ইনু একাদশ সংসদ নির্বাচনে বিপুল ভোটে জয় লাভ করার আনন্দ ভাগাভাগি করতে মিরপুর উপজেলার মালিহাদ ইউনিয়নবাসীর সঙ্গে ইনু এমপি’র প্রতিনিধি দল সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় করেছেন ৷

মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আকরাম হোসেনের সভাপতিত্বে শুক্রবার বিকেলে মালিহাদ সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত মতবিনিময় সভা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য মোঃ আব্দুল্লাহ ৷

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, মিরপুর উপজেলা জাসদের সংগ্রামী সাধারণ সম্পাদক আহামদ আলী৷

মতবিনিময় সভা অনুষ্ঠানে বক্তারা বলেন, প্রয়াত জননেতা মারফত আলীর ইউনিয়ন মালিহাদ, এখানে জঙ্গী-সন্ত্রাস যাতে মাথাচড়া দিতে না পারে, সে ব্যাপারে সতর্ক থাকতে হবে ৷ আর মালিহাদ ইউনিয়নে ব্যাপক উন্নয়নের স্বার্থে আওয়ামীলীগ জাসদ মিলেমিশে ঐক্যবদ্ধ থাকতে হবে৷
বক্তারা আরও বলেন, মিরপুর-ভেড়ামারা আসনে সফল তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু’র মাধ্যমে বিগত মেয়াদে অনেক উন্নয়ন সাধিত হয়েছে, ইনশাল্লাহ আগামী দিনগুলোতে আরও অনেক বেশি কাজ হবে ৷ তাই আপনারা দেশের স্বার্থে, দেশকে এগিয়ে নিতে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে মিলেমিশে কাজ করুন, তাহলে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলার সুফল পাবেন ৷

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জেলা জাসদের প্রচার সম্পাদক ও মিরপুর উপজেলা জাসদের যুগ্ম-সাধারণ সম্পাদক কারশেদ আলম, মালিহাদ ইউপির সাবেক চেয়ারম্যান ও মিরপুর উপজেলা জাসদের সহ-সভাপতি বদর উদ্দিন ভদু, মালিহাদ ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আলমগীর হোসেন, মিরপুর উপজেলা কৃষকলীগ নেতা ও বিশিষ্ট সমাজ সেবক আব্দুল হামিদ, মালিহাদ ইউনিয়ন আওয়ামীলীগের প্রচার সম্পাদক আকুব্বর আলী আকু ৷

এ সময় উপস্থিত উপস্থিত ছিলেন, মিরপুর উপজেলা নারী জোটের সাধারণ সম্পাদক লাভলী ইয়াসমিন, জাসদ নেতা আনোয়ারুল হক, মালিহাদ ইউনিয়ন যুবলীগের সভাপতি নওয়াব আলী, সাধারণ সম্পাদক সাদিকুর রহমান টুটুল, যুবজোটের সভাপতি নজরুল ইসলাম, যুবজোটের মিরপুর উপজেলা নেতা রেজাউল করিম তুফান মেম্বর, মালিহাদ ইউপি’র ৭,৮ ও ৯ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা সদস্য সালেহা খাতুন, মারিফুল হক, মিথুন, রাজিবুল হক সহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ ৷

অনুষ্ঠানটি পরিচালনা করেন, বীর মুক্তিযোদ্ধা জাসদ নেতা কবি আব্দুল গণি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ