”উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে ভোট দিন”

মোঃ রনি শেখ, মোংলা, বাগেরহাট
রবিবার, ১০ জানুয়ারী, ২০২১, ৯:৩৩ অপরাহ্ন

রবিবার (১০ই জানুয়ারি) বিকাল ৪টায় উপজেলার মোর্শেদ সড়কে পথসভা অনুষ্ঠিত হয়। আগামী শনিবার (১৬জানুয়ারী) অনুষ্ঠিত হতে যাচ্ছে মোংলা পোর্ট পৌরসভার সাধারণ নির্বাচন।

এ নির্বাচনে নৌকার প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমানকে ও ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ কবির হোসেন এর টেবিল ল্যাম্প প্রতিককে বিজয়ী করতে ভোটারদের প্রতি আহবান জানিয়েছেন নেতৃবৃন্দ।

পথসভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শেখ কামরুজ্জামান জসিম।

এসময় আরো বক্তব্য রাখেন, সাবেক ১নং ওয়ার্ড কাউন্সিলর ও ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা ডাঃ আঃ লতিফ, সাবেক ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি বেল্লাল হোসেন, ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম চৌধুরী, আওয়ামীলীগ নেতা মোঃ সেলিম, মোঃ আঃ খালেক, ১নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মাঈনুল ইসলাম মিন্টু, সাধারণ সম্পাদক ইব্রাহীম হোসেন,মোংলা পৌর যুবলীগের সভাপতি ও আওয়ামীলীগ সমর্থিত ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ কবির হোসেন, মহিলালীগ নেত্রী সাদিয়া আফরিন সুমি, মোংলা পৌর ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি পারভেজ খাঁন বাবু, যুগ্ম সাধারণ সম্পাদক শেখ আবু হানিফ, সহ-সভাপতি আব্দুল্লাহ আল-আমিন সানি। এসময় বক্তারা বলেন, এই নির্বাচনে মুক্তিযুদ্ধের বিপক্ষের শক্তি নির্বাচিত হলে এলাকার মানুষের জীবনে দূর্ভোগ নেমে আসবে। উন্নয়ন ব্যাহত হবে সন্ত্রাসী, মাদকদ্রব্য সহ সামাজিক অনাচার জুলুম নির্যাতন বেড়ে যাবে। তাই শেখ হাসিনার উন্নয়নের ধারাবাহিকতা অব্যাহত রাখতে আওয়ামীলীগ মনোনীত প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করতে হবে। আলহাজ্ব তালুকদার আঃ খালেক ভাইয়ের মনোনীত ১নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোঃ কবির হোসেন’র টেবিল ল্যাম্প মার্কায় ভোট দিতে অনুরোধ জানান বক্তারা।

এ সময় মোংলার আগামী উন্নয়নকে প্রাধান্য দিয়ে মেয়র প্রার্থী বীর মুক্তিযোদ্ধা শেখ আঃ রহমান এর ও ওয়ার্ড কাউন্সিলর মোঃ কবির হোসেন’র পক্ষে জনসমর্থন গড়ে তোলার ঘোষণা দেন এলাকাবাসী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ