এইচ আর হাসু ।।
দক্ষতা, সততা ও সাহসিকতার মধ্য দিয়ে মাদক ও আইনশৃঙ্খলায় বিশেষ অবদান রাখার জন্য উত্তম কাজের স্বীকৃতি স্বরুপ স্মারক পেলেন ঝিনাইদহের কালীগঞ্জ থানার এসআই সম্বিত রায়।
রবিবার (১৩ জানুয়ারী) পুলিশ সুপারের কার্যলায়ে অনুষ্ঠিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ হাসানুজ্জামান তার হাতে এ সম্মাননা ক্রেষ্ট তুলে দেন । এ সময় ৬ টি থানার ওসিসহ জেলা পুলিশের উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন এবং অন্যান্য পুলিশ কর্মকর্তাগণ তাকে অভিনন্দন জানান।
এসআই সম্বিত কুমার রায়ের এই অর্জনে অভিনন্দন জানান তার সকল সহকর্মি, সাংবাদিক ও স্থানীয় বিভিন্ন স্তরের সুশীল সমাজের প্রতিনিধিগণ। এসআই সম্বিত রায় মাগুরা জেলার শালিখা থানার বুনোগাতি ইউনিয়নের ছাপড়ি গ্রামের শ্রী চৈতন্য রায় ও শ্রীমতি রায় দম্পতির সন্তান।
You must be logged in to post a comment.