যশোর জেলা প্রতিনিধি।।
আবারো উত্তপ্ত যশোর। গত রবিবার দিবাগত রাতে যশোরের গুরুত্বপূর্ণ সাত স্থানে বোমা হামলা সংগঠিত হয়েছিলো।
এজন্য রোববার (২৭ জানুয়ারি) সকালে বোমা হামলার প্রতিবাদে শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জেলা আওয়ামীলীগ। সমাবেশ থেকে আগামী ২৪ ঘণ্টার মধ্যে এসব বোমা হামলার সাথে জড়িত সন্ত্রাসীদের আটকের আল্টিমেটামও দেয়া হয়।
এরপরো ঠান্ডা হয়নি যশোর উত্তাপ ছড়িয়েয় যাচ্ছে। এবার সেই উত্তাপে গুলিবিদ্ধ হলেন যশোর সদর যুবলীগের আহ্বায়ক মাহবুবুর রহমান ম্যানসেল। রবিবার গভীর রাতে তাকে গুলিবিদ্ধ অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।
মাহবুবুর রহমান ম্যানসেল শহরের ষষ্ঠীতলা এলাকার আলমাস হোসেনের ছেলে। তবে তিনি বর্তমানে স্থানীয় সংসদ সদস্যদের আনুকূল্যে যুবলীগের সাথে যুক্ত। এবিষয়ে কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি অপূর্ব হাসান জানান, শহরের ষষ্ঠীতলা পাড়ার একটি বাড়ির তিন তলার ছাদ থেকে ম্যানসেলকে গুলিবিদ্ধ অবস্থায় উদ্ধার করা হয়েছে। তবে কিভাবে এবং কারা এই ঘটনার সাথে যুক্ত তা এখনও জানা সম্ভব হয়নি। পুলিশ বিষয়টি খতিয়ে দেখছে।
You must be logged in to post a comment.