উচ্চ শির ।। জাবির আল হাসান ইফান।।

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২০, ১১:২৮ অপরাহ্ন

উচ্চ শির

জাবির আল হাসান ইফান।।

————————————————————————————

দুই কেজি চাল নিয়ে তুমি এসেই দাও পোজ,

নিরাপত্তাহীন ঠেলছো আমায় যুদ্ধক্ষেত্রে রোজ।

গহীন মনে বিদ্রোহী সত্ত্বা করে উঠে বিক্ষোভ,

মৃত্যুর পরে নিয়ে এসো না লক্ষ টাকার লোভ।

জীবদ্দশায় ঘৃণা ভরে তোমরা করেছো উপহাস,

অভাব পূর্ন হয়নি কভু, ঋণী ছিলাম বার মাস।

যে দেশেতে জ্ঞানীর মাথা নত, উচ্চ চোরের শির,

কাগুজে সব খনার বচন তোমারা জাতির বীর।

সামান্যতে বকাঝকা রক্তমাখা চোখ,

সবদেহে জানিওনা মেকি কান্নার শোক।

জাতির সেবা করি মোরা, ভাঙাচোরা নীড়,

রোদে পুড়ি কষ্ট করি কেন তবু দোষারোপের তীর?

শিক্ষকর সমাজ জাতির বিবেক গর্বে ফুলাই বুক,

শত কষ্টেও ফেরি করি মিষ্টি হাঁসি মুখ।

জোছনা স্নাত আকাশ জুড়ে নির্মল চাঁদের উদয়,

জাগবে কবে জাতির বিবেক হবে বোধদয়।

অযোগ্যরা সব উচ্চাসনে জেকে বসেছে,

জ্ঞানীগুণীদের দেশে কী প্রয়োজন আছে?

সত্যি বললে তকমা লাগায় চেতনা পন্থি বেশে,

মিথ্যা প্রমাণ স্বাক্ষ্য দিয়ে প্রাণে মারে শেষে।

মানবতার বলী দেখে জল খসে চোখ বেয়ে,

বিবেকবোধ বেঁধে রেখে নির্বাক আছি চেয়ে।

অন্নহীনের অন্ন যারা নিত্য করছো চুরি,

যাক কটা দিন তাঁরাই তোমার ছিড়ে নিবে ভুড়ি।

ফরিয়াদ জানাই প্রভুর কাছে বিপদ নাও গো তুলে।

শপথ নিচ্ছি তোমায় কভু যাবো নাকো ভুলে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ