ঈশ্বরদী গাইড ব্যাংক পাড়া প্রাথমিক বিদ্যালয়ে কেক কেটে জন্মশতবার্ষিকী উদযাপন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৭ মার্চ, ২০২০, ৯:২১ অপরাহ্ন

অন্যদৃষ্টি ডেস্ক ।।  

বাঙালি জাতির মুক্তির মহানায়ক, বাংলার অবিসংবাদিত নেতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে ঈশ্বরদী উপজেলার পাকশী গাইড ব্যাংক পাড়া প্রাথমিক বিদ্যালয়ে সকাল ১১টার সময় কেক কেটে জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়েছে।

এ সময় তাঁর আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত, মহান স্বাধীনতা সংগ্রামের ইতিহাস নিয়ে আলোচনা  মধ্য দিয়ে জন্মশতবার্ষিকী উদযাপন করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, অত্র বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস এম রিমন হোসেন, সহকারী শিক্ষক ইমন আলী, সহকারী শিক্ষিকা অলিপা খাতুন, জাতীয় সাংবাদিক কল্যান ফাউন্ডেশনের পাবনা জেলা শাখার প্রচার সম্পাদক মোঃ ইয়াছিন শেখ, সার্বিক সহযোগিতা প্রতিষ্ঠাতা সভাপতি আলহাজ্ব তরিকুল ইসলাম ভাদু সহ বিদ্যালয়ের সকল ছাত্র ছাত্রী।

জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে পাকশী গাইড ব্যাংক পাড়া প্রাথমিক বিদ্যালয়ের পক্ষে থেকে জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধাজ্ঞাপন, জাতীয় পতাকা উত্তোলন করা হয়

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ