ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়াতে মহাশশ্মানে মহাকালি পূজা ও শিব পূজা উদযাপন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০, ৭:৩৬ পূর্বাহ্ন

এস এম রিমন হোসেন, ঈশ্বরদী, পাবনা।।

ঈশ্বরদী উপজেলার দাশুড়িয়া ইউনিয়নে মহা শশ্মানে মহাকালি পূজা ও শিব পূজা উদযাপন হচ্ছে।
২১ ফেব্রুয়ারী থেকে এই কালি পূজা ও শিব পূজা শুরু হয়েছে।পূজা চলবে তিন দিন ব্যাপি ,আজ (২২ফেব্রুয়ারী রোজ শনিবার) দ্বিতীয় দিন। ঈশ্বরদীর মধ্যে এই প্রথম আনুষ্ঠনিক ভাবে মহাশ্মশানে মহাকালি পূজা ও শিব পূজা অনুষ্ঠিত হচ্ছে ।
এসময় উপস্থিত ছিলেন , রতন কুমার শাহা সভাপতি মহাশশ্মান দাশুড়িয়া , নিলমনি কুন্ডু (দাদা) সহ সভাপতি মগাশশ্মান দাশুড়িয়া, প্রদীপ কুমার কর্মকার সাধারণ সম্পাদক মহাশশ্মান দাশুড়িয়া, ড.মদন সরকার অর্থ সম্পাদক মগাশশ্মান দাশুড়িয়া, গোপাল চন্দ্র সরকার সাংগঠনিক সম্পাদক মহাশ্মশান দাশুড়িয়া, বায়ুর সেন উপদেষ্টা মহাশ্মশান দাশুড়িয়া এবং দাশুড়িয়ার সকল হিন্দু সম্প্রদায়ের নারী ও পুরুষ সহ আরো অনেকে।
এসময় দাশুড়িয়া মহাশশ্মান কমিটির পক্ষ থেকে সভাপতি বলেন , তাদের একটাই চাওয়া উপর মহলের কাছে তাদের চাওয়া তারা যেন তাদের দিকে সুদৃষ্টি রাখেন ও দাশুড়িয়ার মহাশশ্মানের রাস্তা সংস্কারের আবেদন করেন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ