ঈশ্বরদীর সাঁড়ায় আখ ক্ষেত থেকে নবজাতকের মৃতদেহ উদ্ধার

এস এম রিমন হোসেন, ঈশ্বরদী পাবনা : 
মঙ্গলবার, ১৪ জুলাই, ২০২০, ৮:১১ পূর্বাহ্ন

ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নের সেখেরচক গ্রামের আখ ক্ষেত থেকে সোমবার (১৩ জুলাই) দুপুরে নবজাতকের মরদেহ উদ্ধার করেছে এলাকাবাসী।

আখ ক্ষেতের পাশ দিয়ে এলাকার লোকজন দুপুরে পদ্মা নদীতে গোসলে যাওয়ার পথে টিস্যু দিয়ে মোড়ানো নবজাতকের মরদেহ দেখতে পায়। এঘটনাটি এলাকায় ছড়িয়ে পরলে শত শত নারী -পুরুষ মৃত নবজাতককে দেখতে ভীড় জমায়।

স্থানীয় ইউপি সদস্য শহিদুল ইসলাম বগা জানান, নদীর ধারে সাবেক ইউপি সদস্য মনোয়ারা বেগমের আখ ক্ষেতে নবজাতকের মরদেহ দেখতে পেয়ে এলাকাবাসী তাকে জানিয়েছেন। নবজাতকের বয়স এক থেকে দুইদিন হতে পারে। টিস্যু দিয়ে মোড়নো রয়েছে। নবজাতকটি ছেলে না মেয়ে এটিও নিশ্চিত হওয়া যায়নি।

বিষয়টি ইউপি চেয়ারম্যান ইমদাদুল হক রানা সরদার জেনেছেন। তিনি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ