রিমন হোসেন, ঈশ্বরদী, পাবনা।।
ঈশ্বরদী উপজেলার মুলাডুলি ইউনিয়ন ছাত্রদলের উদ্যোগে ধান কাটা কর্মসূচি রবিবার(১০ মে) সকালে অসহায় কৃষকের জমির ধান কেটে বাড়িতে পৌঁছে দেওয়া হয়।
বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের নির্দেশে পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি ঈশ্বরদী সরকারি কলেজ সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন ও মুলাডুলি ইউনিয়ন ছাত্রদল নেতা জিয়াউর রহমান জিয়ার নেতৃত্বে ধান কাটা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুলাডুলি ইউনিয়ন কৃষক দলের সভাপতি কমের মোল্লা, মুলাডুলি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি শরিফুল ইসলাম শরিফ, উপজেলা ছাত্রদলের সাবেক সহ সভাপতি মাহমুদ হাসান বিপ্লব, পাবনা জেলা ছাত্রদলের সদস্য সম্রাট হোসেন, যুবনেতা জহুরুল ইসলাম, ঈশ্বরদী উপজেলা ছাত্রদল নেতা মহির হোসেন, পাবনা জেলা প্রজন্ম দলের সভাপতি শরিফুল ইসলাম শরিফ, ছাত্রদল নেতা জামিল হোসেন, দুলাল, শাকিল হোসেন , মমিনুল ইসলাম ,রবিন হোসেন, শান্ত হোসেন ,শাহেদ আলী , আহমেদুল ইসলাম প্রমুখ।
You must be logged in to post a comment.