ঈশ্বরদীর দাশুড়িয়াতে ভ্রাম্যমান আদালত

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২১ মার্চ, ২০২০, ৬:১১ অপরাহ্ন

এস এম রিমন হোসেন ঈশ্বরদী পাবনা প্রতিনিধি।।

ঈশ্বরদীর দাশুড়িয়াতে শনিবার (২১ মার্চ) দুপুর ১২ টা থেকে ১টা পর্যন্ত কাঁচা মালের আড়ত,চাল ব্যবসায়ী ও বিভিন্ন মদিখানার দোকানে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেছেন ঈশ্বরদীর নির্বাহী ম্যাজিষ্ট্রেট মমতাজ মহল। করোনাভাইরাস আতংকের সুযোগে এসব ব্যবসায়ীদের বিরুদ্ধে নিত্য প্রয়োজনীয় ভোগ্য পণ্যের দাম বাড়িয়ে ও নোংড়া পরিবেশে বিক্রি করার অভিযোগ থাকায় এই অভিযান করা হয়।

বাজারে ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনার সময় কোন ক্রেতা অভিযোগ করে নি। নির্বাহী ম্যাজিষ্ট্রেট মমতাজ মহল ব্যবসায়ীদের বলেন, তারা যেন সকল পন্য সামগ্রী নির্ধারিত মূল্যে বিক্রিয় করে ।

এ বিষয়ে সহকারী কমিশনার ভূমি মমতাজ মহল সাংবাদিকদের ও সাধারন জনগনদের বলেন, কোন ব্যবসায়ীরা যদি পেঁয়াজ-রসুন, চাউল সহ ইত্যাদি পন্য সামগ্রী দ্বিগুণ দামে নেয়, তাহলে ৯৯৯ নাম্বার বা তাকে সরাসরি অভিযোগ দিতে।

করোনাভাইরাস আতংকের সুযোগে কোন অসাধু ব্যবসায়ী যাতে ভোগ্যপণ্যের দাম বাড়িয়ে ঈশ্বরদীর দাশুড়িয়ার ক্রেতাদের ক্ষতিগ্রস্ত করতে না পারে সে জন্য সবাইকে সচেতন হতে বলেন

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ