ঈশ্বরদীর জোতগাজি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র পরিষদ নির্বাচন অনুষ্ঠিত 

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২০, ২:০৫ অপরাহ্ন

এস এম রিমন হোসেন ঈশ্বরদী প্রতিনিধি | |
শিশুকাল থেকে গণতন্ত্রের চর্চা ও গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার উদ্দেশ্য সফল করতে সারা দেশের অন্যান্য জায়গার মতো ঈশ্বরদী উপজেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে আজ (২৩ ফেব্রুয়ারী) স্টুডেন্ট কাউন্সিল (ছাত্র পরিষদ) নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। অনুরুপ ভাবে দাশুড়িয়া ইউনিয়নের জোতগাজি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ছাত্র পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে।
জোতগাজি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম মাষ্টার জানান, নির্বাচনে প্রতিটি বিদ্যালয়ে তৃতীয়, চতুর্থ ও পঞ্চম শ্রেণি থেকে ১১ জন প্রার্থীর মধ্যে ৭ জনকে ভোটাররা ব্যালটের মাধ্যমে নির্বাচিত করবে। নির্বাচন পরিচালনার জন্য নিজ বিদ্যালয়ের ছাত্রদের দ্বারা নির্বাচন কমিশন টিম গঠনের মাধ্যম ব্যবহার করছে। তাদের সহযোগিতা করছে বিদ্যালযের শিক্ষক শিক্ষীকা।
প্রতিটি বিদ্যালয়ে নির্বাচিত কাউন্সিলরদের নিয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক পর্যায়ক্রমে প্রথমজনকে বিদ্যালয়ের পরিবেশ রক্ষণাবেক্ষণ, দ্বিতীয়জনকে বিদ্যালয়ের সব পাঠ্যপুস্তক ও শিক্ষাসামগ্রী রক্ষণাবেক্ষণ, তৃতীয় নির্বাচিত শিক্ষার্থীকে বিদ্যালয়ের সব ছাত্রছাত্রীর স্বাস্থ্যের খোঁজখবরসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ, চতুর্থজনকে সাংস্কৃতিক ও খেলাধুলার আয়োজন, পঞ্চমজনকে পানিসম্পদ বিষয়ে, ষষ্ঠজনকে বৃক্ষরোপণ ও বাগান তৈরি এবং সপ্তমজনকে অভ্যর্থনা ও আপ্যায়নের বিষয়ে দায়িত্ব ভাগ করে দেবেন। কাউন্সিলরদের সার্বিক সহযোগিতা করবেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকেরা।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ