ঈশ্বরদীতে প্রথম জাতীয় বীমা দিবস পালিত 

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১ মার্চ, ২০২০, ৯:২৫ অপরাহ্ন

এস এম রিমন হেসেন ঈশ্বরদী উপজেলা প্রতিনিধি।।

ঈশ্বরদীতে প্রথম জাতীয় বীমা দিবস পালিত আজ ‘জাতীয় বীমা দিবস ২০২০’। ‘বীমা দিবসে শপথ করি, উন্নত দেশ গড়ি’- এই প্রতিপাদ্য নিয়ে আজ (১ মার্চ, রোববার ) বাংলাদেশে প্রথমবারের মতো পালিত হলো জাতীয় বীমা দিবসটি।

আজ সকাল ১০টায় ঈশ্বরদী তে অনুষ্ঠানিকভাবে বীমা দিবসের উদ্বোধন করবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী আফিসার শিহাব রাইহান ।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৬০ সালের ১ মার্চ তৎকালীন পাকিস্তানের আলফা ইন্সুরেন্স কোম্পানিতে যোগদান করেছিলেন। বঙ্গবন্ধুর বীমা খাতে যোগদানের দিনটিকে স্মরণীয় করে রাখতে গত ১৫ জানুয়ারি আইডিআরএ’র অনুরোধে  ১ম মার্চকে জাতীয় বীমা দিবস হিসেবে ঘোষণা করে সরকার।

এ দিবস উপলক্ষে বীমাশিল্পের উন্নয়ন ও বীমা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির জন্য র্যালী, বীমামেলা, আলোচনা সভা, রচনা প্রতিযোগিতা অনুষ্ঠানসহ নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ,প্রধান অতিথি মো: নুরুজ্জামান বিশ্বাস চেয়ারম্যান উপজেলা পরিষদ ঈশ্বরদী পাবনা, বিশেষ অতিথি মো: আব্দুস সালাম ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ ঈশ্বরদী, মোছা : আতিয়া ফেরদৌস মহিলা ভাইস চেয়ারম্যান ঈশ্বরদী, সভাপতিত্বে দায়িত্বে মো: শিহাব রায়হান উপজেলা নির্বাহি অফিসার ঈশ্বরদী পাবনা।

আরো উপস্থিত ছিলেন, মোঃহেলাল উদ্দিন  ঈশ্বরদী উপজেলা প্রাথমিক   শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক,ও প্রগতি লাইফ ইনসুরেন্সএর ঈশ্বরদী উপজেলা ইউনিট ম্যানেজার, ঈশ্বরদী উপজেলা, মো :বিল্লাল হোসেন সিনিয়র ডিভিশনাল ম্যানেজার ন্যাশনাল লাইফ ইন্সুরেন্স  , মাওলানা মো আখতারুজ্জামান বাবুল সহকারী প্রকল্প পরিচালক, সাভির্স সেল ইনচার্জ ঈশ্বরদী পপুলার লাইফ ইন্সুরেন্স ,বিল্লাল হোসেন সিনিয়র ডিভিশনাল ম্যানেজার,  মো : ওহিদুল ইসলাম সোহেল ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ