ঈশ্বরদীতে নানা আয়োজনে জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালন করল ছাত্রদল

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৩১ মে, ২০২০, ১১:২৬ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক।।

যথাযোগ্য মর্যাদায় রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৯তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল।

শনিবার(৩০ মে) ঈশ্বরদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা দিনব্যাপী কর্মসূচীর মাধ্যমে শহীদ জিয়াকে স্মরণ করে ।

কর্মসূচির অংশ হিসেবে ছাত্রদল প্রথমে কালো ব্যাচ ধারণ, সামাজিক দূরত্ব বজায় রেখে আলোচনা সভা, মিলাদ ও দোয়া মাহফিল । এছাড়া সারাদেশে ঘোষিত বৃক্ষরোপন কর্মসূচী অংশ হিসেবে ঈশ্বরদীর বিভিন্ন স্থানে বৃক্ষরোপন করা হয়।

উক্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক সভাপতি ও পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন, পাবনা জেলা ছাত্রদলের সদস্য সম্রাট হোসেন, ঈশ্বরদী পৌর ছাত্রদল নেতা আতিকুর রহমান সোহাগ, ছাত্রনেতা আলাউদ্দিন, কলেজ ছাত্রদল নেতা শরৎ, শান্ত, পার্থ, সাগর, আশিক, ছাত্রনেতা রিফাত হাসান, আকাশ হোসেন প্রমুখ।

পাবনা জেলা ছাত্রদলের  সহ-সভাপতি ও ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি রফিকুল ইসলাম নয়ন বলেন,  বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল জিয়াউর রহমানের জাতীয়তাবাদী আদর্শকে দেশের প্রতিটি কোনায় পৌঁছে দিতে বদ্ধপরিকর।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ