সমাজে নষ্ট মানুষগুলোর সংখ্যা হাতেগোনা, আর এখনও আমাদের সমাজে ভাল ও বিবেকবান মানুষের সংখ্যা বেশি বলেই সমাজটা নষ্ট হয়ে যায়নি। সমাজটা এখনও আলোকিত। সমাজের গায়ে দাগ লাগতে দেয়নি এই সব বিবেকবান মানুষগুলোই।
তাই তো দেশের আনাচে-কানাচে এখনও দেখা যায় সমাজ ও অসহায় মানুষের জন্য কাজ করছে এইসব সাদামনের মানুষগুলো। বিশেষ করে করোনাকালের এই মহামারিতে দেখা গেছে এইসব মানুষগুলো দিনরাত পাশে দাঁড়িয়েছে অসহায় ও ছিন্নমূল মানুষগুলোর।
ঈশ্বরদীতেও ছিন্নমূল সেবা সংগঠনের একদল বিবেকবান সাদামনের মানুষগুলো করোনাকালের এই দুঃসময়ে টানা ৪মাস ধরে দুইশ’অধিক ছিন্নমূলকে প্রতিদিন রাতের খাবার পৌঁছে দিচ্ছেন।
প্রতিদিন রাত ১০টা বাজতে না বাজতেই একদল স্বেচ্ছাসেবক স্বেচ্ছাশ্রমে খাবার নিয়ে পৌঁছে যাচ্ছেন ঈশ্বরদী শহরের রাস্তায়, স্টেশনে, ফুটপাতে, রেলের বুকিং কাউন্টারে ও বাসস্ট্যান্ডসহ ঈশ্বরদীর আনাচে কানাচে চালচুলাহীন অসহায়দের মাঝে প্রতিরাতে অসহায় ও ছিন্নমূলদের মাঝে খাবার বিতরন এখন পর্যন্ত চলমান আছে।
দেশে করোনাভাইরাস সংক্রমণের পর যখন ঈশ্বরদী রেলওয়ে স্টেশন, মালগুদাম শেডসহ শহরের শত শত ছিন্নমূল মানুষ খাবারের অভাবে অসহায় হয়ে পড়ে, তখন পাবনা রোডের বাসিন্দা রফিকুল হাসান তপন সরদার নামের এক স্বেচ্ছাসেবী উদ্যোগী হয়ে এসব ছিন্নমূল মানুষকে প্রতিদিন একবেলা রান্না করা খাবার প্রদানের চিন্তা করেন। একে একে তার ঘনিষ্ঠ বন্ধু ও স্বজনের সঙ্গে আলাপ করে শুরু করেন এই উদ্যোগ বাস্তবায়নের। প্রথমদিকে একশ’জনের জন্য প্রতিদিন একবেলা করে খাবার রান্না করার ব্যবস্থা করেন তারা।
স্বেচ্ছাসেবীরা জানান, ঈশ্বরদীতে কারও জন্মদিন, মৃত্যুদিন,আকিকা কিংবা বিশেষ কোনো দিনকে কেন্দ্র করে যারা বাড়িতে দুস্থদের জন্য খাবারের ব্যবস্থা করতেন, এখন তাদের অনেকেই বাড়িতে আয়োজন না করে তাদের এই ছিন্নমূল সেবা সংগঠনের মাধ্যমে এই আয়োজন করেন।
স্বেচ্ছসেবীদের এই উদ্যোগে তাদের পাশে সাহায্যের হাত বাড়িয়েছেন পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ, ঈশ্বরদী উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান ছাড়াও দেশে বিদেশের অসংখ্য সচ্ছল ব্যক্তি। উদ্যোক্তা রফিকুল হাসান তপন বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের শুরুতে সরকারি নির্দেশনা অনুযায়ী দোকানপাট, হোটেল, রেস্তোরা বন্ধ হয়ে গিয়েছিল। তখন ভিক্ষুক,পাগলসহ অসহায় মানুষদের খাদ্যের অভাব দেখা দেয়। তাদের না খেয়ে থাকতে দেখে আমরা কয়েকজন মিলে তাদের রান্না করা খাবার পৌঁছে দেয়ার সিদ্ধান্ত নিই। সেই থেকে এখনও পর্যন্ত এই কার্যক্রম চলমান রয়েছে। যতদিন পর্যন্ত হৃদয়বান ব্যক্তিরা সহযোগিতা অব্যাহত রাখবেন আমাদের এই কার্যক্রমও চলমান থাকবে। তিনি বলেন মানুষ মানুষের জন্য, আপনার আমার একটু সহানুভূতি একটু সদিচ্ছাই পারে ঠিকানাহীন নিরন্ন এই মানুষের বেঁচে থাকার জন্য একমুঠো অন্নের সংস্থান। তিনি সমাজের বিত্তবান শ্রেণির মানুষদের কাছে সহযোগিতার আহবান জানান।
প্রতিদিন ঈশ্বরদী বিদ্যুৎ উন্নয়ন বোর্ড সংলগ্ন প্রয়াত তার নানির বাড়ির সামনে চলে এই রান্নার আয়োজন। রান্নায় ব্যবহার করা ডেগ, হাঁড়ি-পাতিলসহ আনুসংগিক ইতোমধ্যে ক্রয় করা হয়েছে।এলাকার বিশিষ্ট ব্যাবসায়ী সেন্টু বিশ্বাস নামের একজন তাদের মানবতার কার্যক্রম দেখে তার একটি প্রাইভেট কার বাজার করা খাবার বিতরণের জন্য দিয়েছেন।
সপ্তাহের কোনো দিন খিচুড়ি, কোনো দিন বিরিয়ানি, কোনো দিন সাদা ভাতের সঙ্গে মুরগির মাংস, খাসির মাংস,ডিম,আলু ভর্তা কিংবা সবজি-ভাত রান্না হচ্ছে এখানে। দেওয়া হচ্ছে দুইশর’ অধিক ছিন্নমূলের হাতে।’
সংগঠক কবির আলী হিরু জানান, বিত্তবানরা তাদের সম্পর্কে খোঁজ-খবর রাখছেন, তাদের আর্থিকভাবে সহযোগিতা করছেন, উৎসাহ দিচ্ছেন।
মনোনয়ন প্রত্যাশি ব্যারিস্টার সৈয়দ আলী জিরু ও বিশিষ্ট ব্যাবসায়ী পাবনা৪ আসনের আর এক মানোনয়ন প্রত্যাশি জালাল উদ্দীন তুহিন জানান ঈশ্বরদীতে প্রথম এমন একটি সংগঠন দেখলাম, যে সংগঠন দীর্ঘদিন যাবৎ নিরলসভাবে অসহায় মানুষদের সাহায্য করে আসছে। এখন পর্যন্ত “ছিন্নমূল সংগঠন” বাদে পাবনা জেলার ভেতরে কোন সংগঠনকে দেখিনি যারা দীর্ঘদিন অসহায় মানুষদের খাবার ব্যবস্থা কন্টিনিউ করতে পেরেছে। সত্যিই এটা আমাদের ঈশ্বরদীবাসীর জন্য অনেক গর্বের বিষয়! তাদের পক্ষ থেকে “ছিন্নমূল সেবা” টিমকে অনেক অনেক ধন্যবাদ এবং সামনের দিনের জন্য শুভকামনা ও পাশে থাকার আশ্বাস জানান।
রফিকুল হাসান, তপন সরদার, বিপু, কবির আলী হিরু, সোহাগ,তারেক, মারুফ, বাবুজি, মনি, মিরু, জ্যাকি, বাবু, রানা, সামছুল, অপু, সামিল, রবিউল, জুয়েল, রেজা, চেলা, দীলিপ কুমারসহ অন্যরা প্রতিদিন স্বেচ্ছাশ্রমে এই কাজটি করে যাচ্ছেন।
উল্লেখ্য, পাবনার জেলা প্রশাসক কবীর মাহমুদ এই স্বেচ্ছাসেবীদের কর্মকাণ্ড দেখে তাদের উৎসাহিত করতে ব্যক্তিগতভাবে নগদ অর্থ সহায়তা করেছে। জেলা প্রশাসকের নির্দেশ ইতোমধ্যে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী অফিসার শিহাব রায়হান দুই টন চাল প্রদান করেছেন তাদেরকে।
You must be logged in to post a comment.