এস এম রিমন হোসেন ।।
ঈশ্বরদীর মুলারামতলা হারুন অর রশিদ এর ডলি ভিলা নামক দোতলা বাড়ির নিচতলা ইউনাইটেড ঢাকা টোবাকো কোম্পানি লিঃ এর ডিপো অফিসের মেইন গেটেরও স্টোর রুমের তালা ভাঙ্গিয়া অজ্ঞাত নামা চোরেরা ডিপো হইতে মার্লবোরা, নেভি, শেখ,এলডি রেড,শেখ স্মুথ সিগারেট গত ০৮/০২/২০২০ তারিখ গভীর রাত্রী ২ঃ০৫ ঘটিকা হইতে ০২ঃ৪৫ ঘটিকার মধ্যে চুরি করিয়া কার্ভাড ভ্যানে বহন করিয়া নিয়ে যায়। এই সংক্রান্তে ঈশ্বরদী থানায় মামলা করে,মামলা নং ১৯, তাং ০৮/০২/২০২০ইং, ধারা ৪৬১/৩৮০ পেনাল কোড রুজু হয়।
মাননীয় পুলিশ সুপার, পাবনা জনাব শেখ রফিকুল ইসলাম, বিপিএম, পিপিএম,মহোদয়, জনাব গৌতম কুমার বিশ্বাস, অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশ সুপার পদে পদ্দোন্নতি প্রাপ্ত) নির্দেশনায় জনাব ফিরোজ কবির, অতিরিক্ত পুলিশ সুপার ঈশ্বরদী সার্কেল , পাবনা মহোদয়ের নেতৃত্বে অফিসার ইনচার্জ জনাব বাহাউদ্দীন ফারুকী বিপিএম,পিপিএম,পুলিশ পরিদর্শক (তদন্ত) অরবিন্দ সরকার সহ ঢাকা জেলার আশুলিয়া,সাভার থানা এবং শেরপুর জেলার শেরপুর সদর থানার বিভিন্ন জায়গা অভিযান পরিচালনা নিন্ম বর্নিত চোরাই মালামাল সহ ১। মোতালেব(৩৮),পিতা আব্দুর রশিদ, ২। মমিন (২০) , পিতা মৃত এরশাদ আলী, ৩।রহমান (২৭), পিতা ফজলুল হক, ৪।শ্রী দিপু রায়(২৩), পিতা শ্রী শিবেন চন্দ্র রায় কে গ্রেফতার করে পুলিশ, এবং একটি অপরাধ সংঘটনের ব্যবহৃত একটি মিনি কাভাড ভ্যান, রেজিঃ নং ঢাকা মেট্রো-১৭-৫৭০৭ সহ আটক করে পুলিশ।
চুরি হয়ে যাওয়া ৩০ কাটুন এর ২০ কাটুন সিগারেট উদ্ধার করে পুলিশ প্রশাসন যার মূল্য সর্বোমোট ১০,৫০,০০০ টাকা, বাকি মালামাল উদ্ধারের চেষ্টা অব্যাহত রয়েছে।
You must be logged in to post a comment.