এস এম রিমন হোসেন, ঈশ্বর, পাবনা।।
করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এ কারণে ঈশ্বরদীতে কৃষকের ধান কেটে দিল ছাত্রদলের নেতাকর্মীরা।
রবিবার (৩ মে) সকালে ঈশ্বরদী উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের যৌথ উদ্যোগে ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ও পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়নের নেতৃত্বে অসহায় কৃষকের মাঠের পাকা ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দেয় ছাত্রদলের নেতাকর্মীরা।

এ ধান কাটা কর্মসূচিতে উপস্থিত ছিলেন পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি হেকমত উল্লাহ কনক, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ও পাবনা জেলা ছাত্রদলের সদস্য মীর হুমায়ুন কবির জিহাদ, পাবনা জেলা ছাত্রদলের সদস্য সম্রাট হোসেন, ঈশ্বরদী পৌর ছাত্রদল নেতা আতিকুর রহমান সোহাগ, ছাত্রনেতা জিয়াউর রহমান জিয়া, শান্ত, আশিক, সেলিম, ঈশ্বরদী সরকারি কলেজ ছাত্রনেতা শরৎ, সাগর, জুয়েল, প্রমুখ।
ছাত্রদলের নেতাকর্মীরা মাঠ থেকে ধান কেটে কৃষকের বাড়িতে পৌঁছে দিয়ে ধান মাড়াই করে দেন।
You must be logged in to post a comment.