ঈশ্বরদীতে এডভোকেট রবিউল আলম বুদু’র পক্ষ থেকে ত্রাণ বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ১১ মে, ২০২০, ৮:৪৯ অপরাহ্ন

রিমন হোসেন, ঈশ্বরদী, পাবনা।।
করোনাভাইরাসের কারণে ঈশ্বরদী ছলিমপুর এলাকার রিক্সাচালক,দিনমজুরসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ কর্মহীন হয়ে পড়েছে। সারা দেশেই একই অবস্থার সৃষ্টি হয়েছে। কর্মহীন মানুষের বাস্তব অবস্থা বিবেচনা করে প্রধান মন্ত্রী মানুষের স্বার্থে দেশব্যাপি গরীব মানুষের খাদ্য সহায়তা দেওয়ার মহৎ পরিকল্পনা বাস্তবায়ন করে চলেছেন।
এ অবস্থায় “মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য, ভয় নয় সচেতনাই করবে জয়।” এই স্লোগানকে সামনে রেখে গত রবিবার (১০ই মে) সকাল ১০ ঘটিকায় করোনা দুর্যোগকালীন সময়ে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ঈশ্বরদী- আটঘরিয়া (পাবনা- ৪) আসনে এ্যাডঃ রবিউল আলম বুদুর পক্ষ থেকে ৫ম ধাপে ১০০০ পরিবারকে খাদ্য সহায়তা প্রদান করেন।
ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়নের নতুন রুপপুর বালক উচ্চ বিদ্যালয়ে দূরত্ব বজায় রেখে দূস্থ্য অসহায় গরীব, দুস্থদের মাঝে ত্রাণ বিতরন করেন। এডভোকেট রবিউল আলম বুদুর পক্ষ থেকে নিম্ন আয়ের মানুষের মাঝে ধাপে ধাপে চাউল বিতরণ করা হয়েছে। ঈশ্বরদী উপজেলার গরীব অসহায় কর্মহীন হয়ে পড়া, নিম্ন আয়ের পরিবারকে করোনা ভাইরাস সংকট মোকাবেলায় নিজ ঘরে রাখতে সরকারী নির্দেশ পালনসহ সৃষ্ট সংকটে ত্রাণ বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা নুরুল হুদা পাখি সরদার, আশরাফুজ্জামান উজ্জল সরদার, মিলন সরদার,মতিয়ার মাষ্টার, মকুল সরদার, পাবনা জেলা যুবলীগের , আহবায়ক কমিটির সদস্য আব্দুল্লাহ আল-মামুর, বাংলাদেশ ছাত্রলীগ ঈশ্বরদী উপজেলা শাখার সাবেক যুগ্ন সাধারন সম্পাদক নূর আলম,দাশুড়িয়া ইউ আওয়ামীলীগ এর সাংগাঠনিক সম্পাদক ফিরোজ হোসেন বাকি, জেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি শাহিনুর রহমান শাহিন, সাহাপুর ইউপি স্বেচ্ছাসেবকলীগ নেতা আব্দুল কুদ্দুস, যুবলীগ নেতা আলম সরদার, উপজেলা ছাত্রলীগের সাবেক সহসভাপতি সবুজ,ছাত্রনেতা নাজমুল হোসেন, আকাল সরদার, নাজমুল হোসেন, সজিব, মিতুলসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ।
এসময় এ্যাডঃ রবিউল আলম বুদুর পক্ষ থেকে এলাকার মানুষদের বলেন, নভেল করোনা ভাইরাস নিয়ে আতংকিত না হয়ে পরিস্কার পরিচ্ছন্নতা ও সর্তকর্তা অবলম্বন করতে হবে ও সরকারের নির্দেশনা অনুযায়ী চলতে হবে। বিনা কারণে কেউ ঘরের বাহিরে না বের হয়। করোনা ভাইরাস সংক্রমণ থেকে নিরাপদ থাকার বিভিন্ন উপায় সম্পর্কে ধারণা দেন।
Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ