ঈশ্বরদীতে আ’লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামালকে সংবর্ধনা

ঈশ্বরদ, পাবনা প্রতিনিধি
শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২০, ১১:০৫ অপরাহ্ন
ঈশ্বরদীতে আ'লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামালকে সংবর্ধনা

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল দুই দিনের রাজনৈতিক সফরে  ঈশ্বরদীতে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৪টায় এস এম কামাল ঈশ্বরদীর মুলাডুলি এসে পৌঁছালে দলীয় নেতাকর্মীরা তাঁকে ফুল দিয়ে সংবর্ধনা জানান।

এরপর বিকাল সাড়ে ৫টায় লক্ষ্মীকুন্ডা গ্রামে পাবনা-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানান ও তাঁর আত্মার মাগফেরাত কামনায় মোনাজাত এই সময়  উপস্থিত ছিলেন  জেলা আওয়ামী লীগের উপদেষ্টা পাঞ্জাব আলী বিশ্বাস,ঈশ্বরদী পৌরসভার মেয়র আবুল কালাম আজাদ মিন্টু, পাবনা সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, ঈশ্বরদী উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আব্দুস সালাম খান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক বশির আহমেদ বকুল,যুবলীগ নেতা দোলন বিশ্বাস, ছাত্রলীগ সভাপতি রাকিবুল হাসান রনিসহ বিভিন্ন পর্যায়ের দলীয় নেতা ও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগণ এসময় উপস্থিত ছিলেন।

বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল আগামীকাল ৫ সেপ্টেম্বর পাবনা- ৪ (ঈশ্বরদী-আটঘরিয়া) আসনের বর্ষিয়ান রাজনীতিক, ভাষাসৈনিক ও মুক্তিযোদ্ধা প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ ডিলু এমপি’র স্মরণসভায় উপস্থিত থাকবেন এবং পাবনা-৪ আসনের উপনির্বাচন নিয়ে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মতবিনিময় ও দিকনিদের্শনা দিবেন।

উল্লেখ্য, আগামী ২৬ সেপ্টেম্বর পাবনা-৪ (ঈশ্বরদী-আ্টঘরিয়া) আসনের উপনির্বাচন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ