ঈশ্বরদীতে আওয়ামীলীগ নেতা কনক শরীফের ক্রীড়া সামগ্রী বিতরণ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৭ জুন, ২০২০, ৪:৪৮ অপরাহ্ন

বিশেষ প্রতিনিধি।।

প্রয়াত সাবেক ভূমিমন্ত্রী আলহাজ্ব জনাব শামসুর রহমান শরীফ (ডিলু) এমপি’র সহধর্মিণী জনাব কামরুন্নাহার শরীফের পক্ষে তার সুযোগ্য পুত্র বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় শিল্প ও বাণিজ্য উপ কমিটির অন্যতম সদস্য এবং বাংলাদেশের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর জেনারেল বর্ডি মেম্বার জনাব সাকিবুর রহমান শরীফ কনক।

বৃহস্পতিবার (৪ জুন) সন্ধ্যায় তার বাসভবনে ঈশ্বরদী পৌর ৫নং ওয়ার্ড ছাত্রলীগের নেতা কর্মীদের মাঝে ক্রীড়া সামগ্রী বিতরণ করেন।

আওয়ামীলীগ নেতা কনক শরীফ লেখা পড়ার পাশাপাশি খেলাধুলার দিকে মনোযোগ দেওয়ার জন্য ছাত্রলীগ নেতাকর্মীদের পরামর্শ দেন। এসময় ঈশ্বরদী উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক সুমন দাস ও ঈশ্বরদী পৌর ৫নং ওয়ার্ড শাখা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান মুজাহিদ সহ অসংখ্য ছাত্রলীগ নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ