নিজস্ব প্রতিবেদক।।
করোনার কারণে ঈশ্বরদীর পৌর এলাকার অসহায়, কর্মহীন ও দুস্থদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে বিএনপি।
বৃহস্পতিবার(১৪মে) সকালে ভেলুপাড়া পথিকের চাতাল মিলে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির আয়োজনে ১২’শত পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।
করোনার কারণে উদ্ভূত পরিস্থিতিতে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে ও বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা ও পাবনা জেলা বিএনপির আহবায়ক হাবিবুর রহমান হাবিবের পক্ষ থেকে ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপি উদ্যোগে এবং স্থানীয় বিএনপির নেতাকর্মীর নিজস্ব অর্থায়নে ত্রাণ বিতরণের কার্যক্রম পরিচালনা হচ্ছে।
বিএনপির নেতারা বলেন, করোনার কারণে সারাদেশে অসহায় ও দুস্থরা যে অমানবিক পরিস্থিতিতে দিন যাপন করছে, এ বিষয়টি আমাদের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দৃষ্টিগোচর হওয়ার সাথে সাথে অসহায় ও দুস্থদের পাশে দাড়ানোর জন্য স্থানীয় বিএনপি নেতাকর্মীদের নির্দেশ দেয়। তারই ধারাবাহিকতায় আমরা ঈশ্বরদী উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা নিজের স্বাদ্ধ্য অনুযায়ী কর্মহীন ও অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য চেষ্টা করেছি। করোনা যতদিন থাকবে আমাদের এ কার্যক্রম ততদিন অব্যাহত রাখব।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির আহবায়ক ও সাবেক সংসদ সদস্য আব্দুল বারী সরদার, সদস্য-সচিব প্রভাষক আজমল হক সুজন, যুগ্ন আহবায়ক হাক্কে মন্ডল, সেন্টু সরদার, জহুরুল ইসলাম, সুলভ মালিথা, সাহাপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব রমজান আলী, পৌর বিএনপি নেতা দুলাল মন্ডল, মোয়াজেম হোসেন, পথিক, ঈশ্বরদী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম রকি, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক সভাপতি ও পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি রফিকুল ইসলাম নয়ন, পাবনা জেলা ছাত্রদলের সহ-সভাপতি হেকমত উল্লাহ কনক, পাবনা জেলা ছাত্রদলের সদস্য সম্রাট হোসেন, ঈশ্বরদী সরকারি কলেজের সাবেক সাধারণ সম্পাদক রুহুল আমিন, সাবেক সাংগঠনিক সম্পাদক মীর হুমায়ুন কবীর জেহাদ, পাবনা জেলা যুবদলের সদস্য আতিকুর রহমান তারা, পৌর যুবদলের নেতা মোশারফ হোসেন, জসিম শেখ, আহমেদ রানা শাহীন, জহুরুল ইসলাম জুঁই, রাজু আহমেদ, যুবদল নেতা মিজানুর রহমান মিজান, ছাত্রনেতা সজিব, রাতুল, পৌর ছাত্রদলের আতিকুর রহমান, কলেজ ছাত্রদলের শরৎসহস্থানীয় বিএনপি,ছাত্রদল, যুবদল ও সেচ্ছাসেবকদলের নেতাকর্মীরা।
You must be logged in to post a comment.