পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে দেশবাসীকে শুভেচ্ছা জানিয়েছেন অন্যদৃষ্টির ভ্রাম্যমান প্রতিনিধি শরিফ আহম্মেদ চাঁদ । এক শুভেচ্ছা বার্তায় এই করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে অবস্থান করেই ঈদ উদযাপনে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।
দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শরিফ আহম্মেদ চাঁদ ভ্রাম্যমান প্রতিনিধি অন্যদৃষ্টি নিরাময় ও সুস্বাস্থ্য এবং নিরবচ্ছিন্ন শান্তি, অগ্রগতি ও সমৃদ্ধি কামনা করেন।
শরিফ আহম্মেদ চাঁদ বলেন, ‘পবিত্র ঈদ উল আযহা মুসলিম জাহানের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। ঈদ সব শ্রেণি-পেশার মানুষের মধ্যে গড়ে তোলে সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্যের বন্ধন।’
শরিফ আহম্মে,দ চাঁদ আরও বলেন ‘এবার পবিত্র ঈদ উল আযহা এমন একটি সময়ে সমাগত, যখন মহামারি করোনাভাইরাসে আক্রান্ত সমগ্র বিশ্ব। আমাদের পরিবার-পরিজন বন্ধু-বান্ধব পরিচিতজন অনেকেই আক্রান্ত। আমরা অনেকেই করোনাভাইরাসে আপনজনকে হারিয়েছি। অর্থনৈতিক কর্মকাণ্ড স্থবির হয়ে পড়েছে।
দীর্ঘদিন ঘরবন্দি থেকে মানুষের জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। এমনই সময় পবিত্র ঈদ এসেছে আনন্দের বার্তা নিয়ে। তাই জনসমাগম এড়িয়ে সচেতনতার সঙ্গে ঘরে অবস্থান করেই ঈদ উদযাপন করতে হবে। পারস্পরিক ভ্রাতৃত্ববোধ, সামাজিক দায়বদ্ধতা ও দায়িত্বশীল আচরণ অনুশীলন এবং করোনা সংক্রমণ নিয়ন্ত্রণে শারীরিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে চলার মধ্য দিয়েই শান্তিপূর্ণভাবে পালিত হোক পবিত্র ঈদ উল আযহা।
শরিফ আহম্মেদ চাঁদ আরও বলেন, ‘ ঈদ উল আযহা মহিমান্বিত আহ্বানে শান্তিসুধায় ভরে উঠুক বিশ্বসমাজ। দেশপ্রেম আর মানবতাবোধের বহ্নিশিখায় জেগে উঠুক প্রতিটি মানব হৃদয়। আসুন, সমাজের ধনী-গরিব, ধর্ম-বর্ণ-গোত্র, জাতি-গোষ্ঠী-সম্প্রদায় নির্বিশেষে সবাই পারস্পরিক সহযোগিতা ও সহমর্মিতার মধ্য দিয়ে পবিত্র ঈদ উল আযহার খুশি ভাগাভাগি করে নিই। পরম করুণাময় আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি— মানুষের জীবন থেকে দূরীভূত হোক সকল মহামারি।
ঈদে সবার মনে বয়ে আনুক অনাবিল সুখ সমৃদ্ধি…….
সবাই কে ঈদের শুভেচ্ছা
“ঈদ মোবারক”