ঈদে সড়ককে নিরাপদ রাখার লক্ষে মোংলায় শ্রমিক দের সাথে নিসচা’র মতবিনিময় 

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২ জুন, ২০১৯, ৮:০৮ অপরাহ্ন

বায়জিদ হোসেন, বাগেরহাট।।

নিরাপদ সড়ক চাই ( নিসচা) মোংলা উপজেলা শাখার উদ্যোগে ১ লা জুন শনিবার বিকালে মোংলার কেন্দ্রীয় বাস স্ট্যান্ডে মোংলা ইজিবাইক শ্রমিক কার্যালয়ে নিসচা’র সাথে ইজিবাইক শ্রমিকদের আলোচনা ও মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে ।

এতে সভাপতিত্ব করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) মোংলা উপজেলা শাখার আহবায়ক মোঃ মোস্তাফিজুর রহমান মিলন। প্রধান অতিথি ছিলেন নিসচা মোংলার উপদেষ্ঠা,  বিশিষ্ঠ সাংবাদিক ও সমাজসেবক আলহাজ্ব শেখ মোঃ কামরুজ্জামান জসিম,বিশেষ অতিথি ছিলেন মোংলা উপজেলা ইজিবাইক সমিতির সভাপতি মোঃ জিয়া উদ্দিন,মোংলা ব্যাটারি চালিত থ্রি উইলার সমিতির সভাপতি মোঃ শহিদুল ইসলাম, মোংলা মটর সাইকেল সমিতির সভাপতি সহ শতাধিক পরিবহন শ্রমিকবৃন্দ।

আলোচনায় শ্রমিকরা নিরাপদ সড়কের দাবিকে সমার্থন জানায় ও ঈদে সড়ককে নিরাপদ রাখার প্রতিশ্রুতি দেয়।

আলোচনা শেষে ইফতার মাহফিলের আয়োজন করা হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ