নাজমুল হোসেন, যবিপ্রবি।।
পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রোটারাক্ট ক্লাব অফ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মেহেদী উৎসবের আয়োজন করে।
গতকাল (১৯ আগস্ট) সকালে চাঁচড়া ডালমিল বস্তি এলাকায় পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রোটারাক্ট ক্লাব অফ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সুবিধা-বঞ্চিত, অসহায়, এতিম বাচ্চাদের দুঃখ-কষ্ট ভাগ করে নেওয়ার জন্য মেহেদী উৎসবের আয়োজন করে। এতে চাচড়া ডালমিল অঞ্চলের
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যশোর প্রেস ক্লাব এর সভাপতি ও রোটারি পাস্ট প্রেসিডেন্ট জাহিদ হাসান টুকুন, রোটারি পাস্ট প্রেসিডেন্ট আহসান সামাদ বাবুল, রোটারি প্রেসিডেন্ট আতাহার ইসলাম, রোটারি পাস্ট প্রেসিডেন্ট আশরাফুল।
আজ একই ভেণুতে সুবিধা-বঞ্চিত, অসহায়, এতিম বাচ্চাদের মধ্যে সেমাই ও চিনি বিতরন করবে “রোটারাক্ট ক্লাব”। অনুষ্ঠানটি রোটারাক্ট ক্লাব অফ যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সহ যশোরের অন্য ৫টি ক্লাব যশোর প্রগতি, যশোর রুপান্তর, যশোর ইস্ট, যশোর সেন্ট্রালও গ্রেটার যশোর এর সাথে যৌথভাবে উজ্জাপন করছে।
You must be logged in to post a comment.