ঈদের দিন সারা দেশে বৃষ্টির আভাস

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২ মে, ২০২২, ১০:৩৭ অপরাহ্ন

ঈদের দিন সারা দেশে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার আবহাওয়াবিদ মো. তরিকুল নেওয়াজ কবীর এ তথ্য জানান।

তিনি বলেন, দেশের উত্তরাঞ্চলে যেমন- রংপুর, সিলেট ও ময়মনসিংহের অনেক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে। অন্যদিকে, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অন্য কিছু কিছু জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন : ঢাকায় কোথায় কখন ঈদের জামাত

এছাড়া রাজধানীতে সকালের দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকলেও তা পরিমাণে কম। তবে বিকাল ও রাতের দিকে বেশি বৃষ্টি হতে পারে।

তিনি বলেন, উত্তরের দিকে সারাদিনই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে রংপুর, ময়মনসিংহ ও সিলেট  বিভাগে একটু বেশি বৃষ্টিপাত হবে। সেই তুলনায় দক্ষিণে বৃষ্টিপাতের পরিমাণ কম হবে। তবে ঈদের একদিন পর থেকে তাপমাত্রা আবারও বাড়তে থাকবে বলে জানান তিনি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ