ঈদের খুশি নেই মোংলার উপকূল বাশীর, চোঁখের বিষাধের অশ্রু

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৬ মে, ২০২০, ১০:৫৮ পূর্বাহ্ন

মোঃ রনি শেখ, মোংলা।।

ঈদ, করোনায় নেই এবার ঈদের আনন্দ। তবে যতটুকু আছে তার ছিটেফেটাও নেই দক্ষিন উপকূলের মানুষের মাঝে।

ঘূর্ণিঝড় আম্পান এর তান্ডবে বঙ্গবসাগরের তীরে সুন্দরবনের কোল ঘেষে বসবাসরত মংলায়  শত শত পরিবার মানবেতর জীবন যাপন করছে। শেষ সম্বল মাথা গোজার ঠাই টুকু হারিয়ে আজ ঈদ পালনতো দুরের কথা  চোখের পানিতে ভেসে বেড়াচ্ছে তাদের আনন্দ। করোনার মধ্যে একে তো রোজগার নেই, তার উপর ঘুর্ণিঝড় আম্পান তাদের ক্ষতবিক্ষত করে দিয়েছে।

এখন তাদের চোখে মুখে শুধু বিষন্নতার ছাপ। প্রলয়ংকরী ঘূর্ণিঝড় আম্পানে বাগেরহাটের মংলায় প্রায় ১ হাজার বাড়িঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। প্লাবিত হয়েছে দুটি গ্রাম। কেউবা ঘরবাড়ি কেউবা ভিটেমাটি হারিয়ে ঈদের অনন্দের দিনে অশ্রু সজল দিন কাটাচ্ছে। এসব পরিবারের ঈদ আনন্দের কথা ভুলেই গেছে। এখন তাদের মাথা গোজার ঠাই টুকু নিয়ে চিন্তিত। বাসস্থান হারিয়ে আজ খোলা আকাশের নিচে মানবেতার জীবন যাপন করছে স্ত্রী সন্তানসহ পরিবারে সদস্যদের নিয়ে। সরকারি বেসরকারি ভাবে সামান্য খাদ্য সহযোগিতাপেলেও  হতদরিদ্র এসব পরিবারের জন্য ঘরের ব্যবস্থা এখনো কেউ করেনি।

এখনো প্রতিদিন ই জোয়ারের পানিতে ডুবতে হচ্ছে তাদের। সহায়সম্বলহীন এই সব ছিন্নমূল পরিবার ঈদ আনন্দ নয়, সরকারের কাছে স্হায়ী বাসস্থানের প্রত্যাশা করে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ