ঈদের কবিতা

অন্যদৃষ্টি অনলাইন
সোমবার, ২০ আগস্ট, ২০১৮, ১১:৩৫ অপরাহ্ন

 ঈদ

-আসাদুজ্জামান আসাদ

বছর ঘুরে ঈদ আসে
খুসির বার্তা নিয়ে,
নতুন চাঁদের দেখা মেলে
ঈদের আগমনে।

সেহরী আর ইফতারীতে
হয়যে রোযার মজা,
কুরবানিতে পশু জবাই
ত্যাগের কথা বুঝায়।

ধনীরা সব ব্যস্ত থাকে
কেনা কাটা নিয়ে,
গরিব দঃখীর কষ্ট বোঝার
মানুষ নাহি মেলে।

কেউবা খুসি পোশাক দিয়ে
কেউবা খুসি পোশাক নিয়ে,
ঈদের মাটে যেতে হবে
দলকে দলে গিয়ে।

মা-বাবা সবাই মিলে
ঈদ কাটাতে চায়,
কেউবা নতুন জামাই হয়ে
শ্বশুর বাড়ি যায়।

আনন্দ আর দুঃখের মাঝে
মানুষ বেঁচে থাকে,
বছর ঘুরে ঈদ আসিলে
খুসিতে মন মাতে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ