ইয়ুথ এন্টারটেইনমেন্ট এর ব্যানারে মুক্তি পেল মনির মুন্নার “নারী”

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ২২ মার্চ, ২০১৯, ১০:১৭ অপরাহ্ন

মোঃ নজরুল ইসলাম, কোটচাঁদপুর, ঝিনাইদহ ।।

যুগ যুগ ধরে নারীদের জন্য নানাবিধ কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। পৃথীবির সার্বিক প্রকল্পনায় পুরুষের পাশাপাশি নারীরাও এখন সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। তেমনি এই সমাজ জীবনে নারীরা প্রতিনিয়ত অবহেলা লাঞ্ছনায় জীবন কাটাচ্ছে অনেক নারী।

সমাজের সেই সব নারী তথা সমগ্র নারী জাতির সম্মানার্থে সম্প্রতি জেড উইডস নিবেদিত ইউটিউব চ্যানেল ইয়ুথ এন্টারটেইনমেন্ট এর ব্যানারে মুক্তি পেল তরুণ কন্ঠশিল্পী মনির মুন্নার কন্ঠে ” নারী ” গানটি। নারী গানটি লিখেছেন মাহমুদ জয় এবং সুর করেছেন শামীম মাহমুদ। তরুণ কন্ঠশিল্পী মনির মুন্না বলেন, গানটি নারীদের জন্য তথা নারী জাতিদের সম্মানার্থে গানটি উৎসর্গ করা হয়েছে।

এই গানটিতে আমাদের সমাজের নারীর গুরুত্ব তুলে ধরা হয়েছে এবং অবহেলিত, নিপীড়িত, নির্যাতিত ও পিছিয়ে পড়া নারীরা এই গানের মাধ্যমে অনেকটাই উৎসাহ পাবে বলে আমাদের বিশ্বাস।

 

অন্যদৃষ্টি/শামীম খাঁন

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ