ইহা ঝিনাইদহের একটি সরকারী অফিস, ২৬ কর্মচারীর মধ্যে কেও ছিল না !!!

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮, ৯:৪৬ অপরাহ্ন
কর্মচারিশূণ্য অফিস।

শাহনেওয়াজ সুমন, ঝিনাইদহ।।

সকালটা দেখে যেমন সারাটা দিন সম্পর্কে ধারণা নেওয়া যায় তেমনি একটি রাষ্ট্রের অফিস, উর্ধ্বতন কর্মকর্তা ও মন্ত্রী-মন্ত্রনালয়ের কাজকর্ম দেখে কিছুটা ধারণা নেয়া যায় রাষ্ট্র ও এর অঙ্গ কেমন নড়াচড়া করছে। আর একেই বলে ‘মর্নিং শোজ দ্য ডে’। দেশব্যাপী যেমন আমরা দেখি রাস্তার বেহাল চিত্র, তেমনি দেখি কাজে অকাজে পুলিশের এ্যাকশান, ধড়পাকড় ছাড়া আর আটকে রাখার নজীর। এ সব দেখে মন্ত্রী, মন্ত্রনায়ল, সচিব ও ডিজিদের করিৎকর্মা ও দেশপ্রেম আঁচ করা যায়।

 

বহুদিন পর মঙ্গলবার (৩১ জুলাই-২০১৮) একটি সরকারী অফিসে গিয়েছিলাম সাংবাদিক সহকর্মীদের নিয়ে। অফিসটির নাম ঝিনাইদহ যুব প্রশিক্ষন কেন্দ্র। ঘড়ির কাটা তখন দপুর ১২টা। রুমে প্রবেশ করে দেখি অফিসের তিনটি রুম খোলা। ফ্যান ঘুরছে আপন মনে। প্রতিটা রুমে লাইট জ্বলছে। অফিসের কর্মকর্তার সংখ্যা ৭ জন। আর কর্মচারী ১৯ জন। হাজিরা খাতাগুলো টেবিলের উপর রাখা। তাতে সবার সাক্ষর করা। কিন্তু কর্মকর্তা কর্মচারীদের কাউকে পেলাম না। এমন চিত্র শুধু একদিনের নয়, প্রতিদিনের। খোজ নিয়ে জানা গেল, ঝিনাইদহ যুব প্রশিক্ষন কেন্দ্রের ডেপুটি কো-অডিনেটর কৃষিবিদ এম এ খালিদ যোগদানের পর থেকে দেড় বছরেরও বেশি সময় ধরে কর্মস্থলে আসেন না। তিনি গাইবান্ধা থেকে বদলী হলেও থাকেন ঈশ্বরদী শহরে। ঝিনাইদহ যুব প্রশিক্ষন কেন্দ্রের এক নারী প্রশিক্ষকের সাথে যৌন কেলেংকারীর ঘটনা জানাজানি হয়ে গেলে তিনি আর অফিস করেন না। মাসের শেষে বেতন ও অন্যান্য টাকা পৌছে দেওয়া হয় তার নিজস্ব একাউন্টে। অফিসের ফাইল সাক্ষর করেন বাড়িতে বসে। আর হাজিরা খাতায় তার পক্ষে জাল সাক্ষর করে যাচ্ছেন ক্যাশিয়ার আমজাদ হোসেন ও পিয়ন আনোয়ার হোসেন। গাইবান্ধায় একটানা ১২ বছর থাকার সুবাদে এক ছাত্রীর সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়েন ডেপুটি কো-অডিনেটর এম এ খালিদ। ঝিনাইদহের এক নারী প্রশিক্ষকের সাথেও তিনি মোবাইলে ম্যাসেজ আদান প্রদান ও অশ্লিল আলাপ আলোচনার রেকর্ড খালিদের স্ত্রী জানতে পারেন। এ নিয়ে তার স্ত্রীর সাথে দাম্পত্য কলহ বিরাজমান। ডেপুটি কো-অডিনেটর এম এ খালিদ অফিস করেন না বলে ঝিনাইদহ যুব প্রশিক্ষন কেন্দ্রের ২১ জন কর্মকর্তা কর্মচারী মহাপরিচালক বরাবর ২০১৭ সালের ২৩ নভেম্বর ২০৩ নং স্মারকে লিখিত অভিযোগ করেন। তারপরও অফিসটির বেহাল চিত্র মানুষকে পীড়া দিচ্ছে। যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচলক অফিস ঝিনাইদহ সম্পর্কে সব জানে। তারপরও তারা নীরব। এদিকে অফিসে ডেপুটি কো-অর্ডিনেটর না থাকায় প্রশিক্ষনার্থীরা তথ্য নিতে এসে ঘুরে যাচ্ছে।

আমরা যখন মঙ্গলবার (জুলাই ২০১৮) দুপুর ১২টার সময় প্রশিক্ষণ ভবনে ছিলাম তখন সদর উপজেলার গান্না গ্রামের অমিত কুমার আসেন প্রশিক্ষণের ব্যাপারে খোজ খবর নিতে। তিনি এসে দেখেন অফিসে কেও নেই। এক ঘন্টা অপেক্ষা করে তিনি দুপুর একটার দিকে চলে যান। তখনও লাঞ্চ আওয়ার বা নামাজের সময় হয়নি। অফিসের সেডগুলোতে সরকারী মালামাল ও বিদ্যুৎ ব্যাবহার করে মুরগী পালন করছেন দ্বিতীয় শ্রেনীর কর্মকর্তা সাইফুল ইসলাম ও কর্মচারী জসিম উদ্দীন। ব্যক্তিগত মুরগী পালনের খরচ অফিস থেকেই বহন করা হচ্ছে। অফিসটি পরিদর্শনকালে দুপুর দুইটার দিকে দেখা গেছে অফিসের সহকারী প্রশিক্ষক জসিম উদ্দীন ও ক্যাশিয়ার আমজাদ হোসন অফিসের বাইরে লুঙ্গি পরে ঘোরাঘুরি করছেন। তখন তারা নামাজ পড়ে ফিরছিলেন। তাদের পরণে অফিসিয়াল কোন পোশাক নেই। দেখেই বোঝা যাচ্ছে তারা আজ অফিসেই আসেন নি। দুপুর ১২টার সময়েও অফিসে কেও নেই কেন ? এমন প্রশ্ন করা হলে ক্যাশিয়ার আমজাদ হোসেন সোজা উত্তর দেন দুপুরের খাবার খেতে গেছেন। পরক্ষনে তিনি আবার আগের কথা ঘুরিয়ে বলেন জোহরের নামাজ পড়তে গেছেন। সাংবাদিকদের সাথে কথা বলার সময় ক্যাশিয়ার আমজাদ হোসেন লুঙ্গি পরে পানির জাগ হাতে অফিসের নিচে দাড়িয়ে ছিলেন। আর নামাজ শেষ করে জসিম উদ্দীন সরকারী সুযোগ সুবিধা নিয়ে করা নিজের মুরগীর সেডের সামনে ঘোরাঘুরি করছিলেন। এই হচ্ছে ঝিনাইদহ যুব প্রশিক্ষন কেন্দ্র। যেখানে প্রশাসনিক ছড়ি ঘোরানোর মতো কেও নেই। মন্ত্রী, সচিব আর ডিজি নাকি এই অফিস সম্পর্কে সবই জানেন। একাধিক চিঠিও ডিজির বরাবর পাঠানো হয়েছে। তার কপিও আমাদের একজন দিলেন। তাতে এক কর্মকর্তার রগরগে যে সব কাহিনী উল্লেখ করা হয়েছে তা না হয় অপ্রকাশিতই থাকলো। সেলুকাস ! কি বিচিত্র এই দেশ। অফিস না করেও সরকারী বেতন ভাতা পাওয়া যায় তার নজীর হচ্ছে ঝিনাইদহ যুব প্রশিক্ষন কেন্দ্র।

সূত্র : সিনিয়র সাংবাদিক Asif Kazal এর  ফেসবুক ওয়াল।

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ