ইসলামী ফাউন্ডেশনে কর্মরত দুই শতাধিক পরিবারের মানবেতর জীবন যাপন

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২০, ৮:১০ অপরাহ্ন

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি।।

সারা দেশের ন্যায় সরিষাবাড়ীতেও ইসলামী ফাউন্ডেশনের সাথে জড়িত  প্রায় ২ শতাধিক পরিবার তিন মাস যাবৎ বেতন ভাতা না পেয়ে মানবের জীবন যাপন করছে।

মঙ্গলবার সকালে সরিষাবাড়ী উপজেলা মডেল রিসোর্স সেন্টারের আদর্শ কেয়ারটেকার আঃ হাকিম জানান, উপজেলার ১৯৪টি ইসলামী পাঠাগার ও ৩টি সাব সেন্টারের সাথে জড়িত অফিস সহায়ক সহ সকল মুয়ালিলমরা তিন মাস যাবৎ বেতন ভাতা পাচ্ছেনা।

এ ব্যাপারে জামালপুর জেলা সমন্বয়ক (ডিডি) আঃ রাজ্জাকের সাথে কথা হলে তিনি জানান, সরকারের দেয়া ৫ বছরের প্রকল্প গত ডিসেম্বরে শেষ হয়। নতুন করে প্রকল্প ভুক্ত হওয়ার কাজ চলছে।

প্রকল্পটি অন্তর্ভুক্ত হলেই আবার নতুন করে বেতন ভাতা চালু হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ