আসন্ন ২৬ ডিসেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচনে গনজোয়ারে এগিয়ে রয়েছেন শরীয়তপুর ডামুড্যা উপজেলার ইসলামপুর ইউনিয়নের জনগণের মনোনীত চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আবুল হোসেন মোল্লা। (যার নির্বাচনী প্রতীক চশমা)
ইসলামপুর ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ড গ্রাম মহল্লা ঘুরে সর্বস্তরের জনগণের সাথে অলাপকালে তারা বলেন,সাবেক চেয়ারম্যন মোঃ আবুল হোসেন মোল্লা ইসলামপুর ইউনিয়নে বয়স্ক-প্রতিবন্ধী, বিধবা ভাতা রাস্তা ঘাট, ব্রীজ কালভার্ড, নির্মাণ-সহ ব্যাপক উন্নয়ন মূলক কাজ করেছেন,তাই সাবেক চেয়ারম্যন আবুল হোসেন মোল্লার বিকল্প আর কেউনেই। সুখে-দুঃখে জাকে পাই সে-আমাদের ইসলামপুর ইউনিয়নের আবুলহোসেন মোল্লা ভাই।আগামী দিনে চেয়ারম্যান হিসেবে তাকে আমরা পেতে চাই।
সাবেক চেয়ারম্যান আবুল হোসেন মোল্লা নির্বাচনী এক কর্মীসভায় গণমাধ্যকে লক্ষকরে বলেন, বিগত দিনে আমি ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলাম আমি বাংলাদেশ আওয়ামী লীগের একনিষ্ঠকর্মী ও জাতীর জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের বিশ^াসী একজন সৈনিক ।
ইসলামপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণ আমাকে অত্যন্ত ভালোবাসেন, আমিও তাদেরকে ভালোবাসি,আমি দীর্ঘদিন জনগণের সেবক হয়ে ধর্মীয় ও সামাজিক উন্নয়ন মূলক কাজকরেছি, ইসলামপুর ইউনিয়নে আমার যথেষ্ঠ জনপ্রিয়তা রয়েছে বলে আমি মনে করি। আমি জনগণের ভালোবাসা নিয়ে পুনরায় চেয়ারম্যন পদপ্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করেছি, আমি আশাবাদী যে,আগামী ২৬ ডিসেম্বরের নির্বাচনে ইসলামপুর ইউনিয়নবাসী আমার চসমা প্রতীকে সর্বচ্চো ভোট দিয়ে আমাকে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত করবেন (ইনশাআল্লাহ্ )।
You must be logged in to post a comment.