করোনা ভাইরাস কোভিড-১৯ পরিস্থিতি প্রতিরোধ জঙ্গিবাদ মাদক ও সন্ত্রাস নির্মূল করনীয় শীর্ষক ধর্মীয় নেতাদের সম্পৃক্ত করণ মতবিনিময় ও আলোচনা সভা করেছে শরীয়তপুর সদর উপজেলা প্রশাসন।
১২ই জানুয়ারী মঙ্গলবার শরীয়তপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনদীপ ঘরাই এর সভাপতিত্বে বিকাল চার টায় উপজেলা সভাকক্ষে উক্ত অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শরীয়তপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল হাসেম তপাদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শরীয়তপুর ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক আব্দুর রাজ্জাক (রনি), শরীয়তপুর সদর উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আসা সম্মানিত ইমাম ও মোয়াজ্জেমগণ।
উক্ত সভায় বক্তারা সম্মানিত ইমাম ও মোয়াজ্জেম সাহেবদেরকে লক্ষ্য করে বলেন, দেশ ও জাতির কল্যানে, দেশকে এগিয়ে নেওয়ার লক্ষ্যে মসজিদের ইমাম মোয়াজ্জেম গুরুত্বপূর্ণ ভুমিকা ও অবদান রয়েছে। তাই করোনা ভাইরাস কোভিড-১৯ প্রতিরোধ মাদক সন্ত্রাস, জঙ্গিবাদ নির্মূল করনীয় কাজে ধর্মীয় নেতাদের সম্পৃক্ততা থাকলে সামাজিক উন্নয়ন থেকে শুরু করে সকল ক্ষেত্রে সফলতা আসবে বলে আমারা বিশ্বাস করি।
You must be logged in to post a comment.