ইমরান খানের কবিতা 

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ২৩ সেপ্টেম্বর, ২০১৮, ১০:০১ অপরাহ্ন

বেঁচে আছে অভিমান
    ইমরান খান

চেনা কিছু ব্যাথা, অতীত স্মৃতির পাতা
বিরহের গান, শুধু পিছুটান
নিজেদের ভুলে নিজেরাই খুনি
বেঁচে আছে অভিমান ৷

জীবনটা আজ, দুপুর গড়িয়ে সাঁঝ
ভালবাসা শুধু, মরুভূমি ধু-ধু
মিছে বালুচরে স্বপ্ন শুধু বুনি
দিয়েছো তার প্রমাণ ৷

সুখে আছো জেনে, হয়নি সুখি মনে
নির্ঘুম রাত, হয়না প্রভাত
শুধু আকাশের তারা গুনি
বুকে দুঃখ বহমান ৷

যদি দেখা হয়, সুধাবো তোমায়
ভুল কি শুধু আমার, নাকি কিছু তোমার ?
হেরেছি কি আমি না তুমি, শুনি ?
নাকি দু’জনেই সমান ৷

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ