জেলা পুলিশ মাগুরা
ইব্রাহিম মন্ডল নিশান
জেলা পুলিশ মাগুরা
কাজ করেছেন তারা অধোরা করোনা ভয় রুখতে তারা
গড়ে তুলেছেন জনসচেতনতা
সেই কাজেই ধারাবাহিকতা
জনগন হলো তাদের মূখ্যতা
পরিবার তাদের গৌণতা
তারা তো মানুষ নয়
তারা যে পুলিশ।
করোনার এই আবির্ভাব
পাশে আছেন তিনি
পুলিশ অভিভাবক খান মোহাম্মদ রেজোয়ান।
তার নেতৃত্বে চলছে ত্রাণ
গরীব দুঃখীর মিলছে প্রাণ।
পেশাগত মানবিকতাই
দিচ্ছেন তিনি জনসেবাই।
চলছে তাদের অভিযান
রুখতে করোনার আর্তনাদ
বিজয়ের মুখ দেখতে তারা
চালাচ্ছেন অভিযান নিরলস
তারা তো মানুষ নয়
তারা যে পুলিশ।
তাদের সবাই ঘেন্না করে
তাদের সবাই সমালোচনা করে
আবার তাদের ভয় ও করে
কারণ তারা তো মানুষ নয়
তারা যে পুলিশ।
তবুও তারা কাজ করে কাজ করে এই স্বার্থপর সমাজের জন্য,
কাজ করে শুধু মানুষের জন্য
কাজ করে করোনা থেকে বাঁচাতে কাজ করে সবাইকে কাছে টানতে,
তারা তো মানুষ নয় তারা যে মাগুরা জেলার পুলিশ
তাদের মনের হদিস কেউ রাখে না,
তাদের বেদনার স্পর্শ কেউ পায়না,
তাদের কষ্টের ভাগ কেউ নেয় না,
তারা তো মানুষ নয়
তারা যে মাগুরার পুলিশ
দিবা রাত্রি তারা কাজ করে
উৎসবের প্রতিটি দিনে তারা কাজ করে,
বিপদের প্রতিটি ক্ষনে তারা কাজ করে,
তারা তো মানুষ নয়
তারা যে পুলিশ।
রক্ষা করতে মাগুরাকে
ভাবছে না তারা তাদের পরিবারকে,
তারা তো মানুষ নয়
তারা জেলা পুলিশ মাগুরা
পুলিশ হবে জনতার
ভয় নেই মাগুরার।
আপনাদের জন্য ফুটে পৃথিবীর সব গোলাপ,
আপনাদের জন্য এই ইব্রাহিমের কবিতা নয় সে প্রলাপ।
আপনাদের জন্য অবিরত শ্রদ্ধা
আমার পক্ষ হতে শুভকামনা।
শুভেচ্ছা তাকে,
সুযোগ্য পুলিশ সুপার মাগুরা
খান মোহাম্মদ রেজোয়ান।
You must be logged in to post a comment.