ইবি থানায় মরা গরুর মাংস বিক্রেতা আটক

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৭ জুন, ২০১৮, ৬:১৫ অপরাহ্ন

ইবি প্রতিনিধি।।

কু্ষ্টিয়া সদর উপজেলা ইবি থানাধীন হরিনারায়নপুর বাজার থেকে ওসি মো. রতন শেখ এর অভিযানে মরা গরুর মাংস বিক্রেতাকে আটক করেছে পুলিশ। সংবাদের ভিত্তিতে জানা যায় কুমারখালী থানা ধলনগর গ্রামের শহিদুল শাহ’র পুত্র আসাদুল শাহ (৩০) একটি মরা গরু জবাই করে হরিনারায়নপুর বাজারে মাংস বিক্রি করছিলো। এলাকার কয়েকজন মরা গরুর মাংস বিক্রি করতে দেখে, প্রতিবাদ করলে জোর পুর্বক মাংস বিক্রেতা ক্রেতাদের কাছে মাংস বিক্রয় করতে থাকে। এক পর্যায় ঘটনাস্থলে পুলিশের উপস্থিতিতে চাঞ্চল্যকর সৃষ্টি হয়, এবং বিক্রেতাকে আটক করে। বিষয়টি সম্পর্কে ওসি রতন শেখ এর সাথে কথা বললে তিনি জানান, উক্ত ঘটনা সম্পর্কে জানতে পেরে সরেজমিনে যেয়ে, উপস্থিত ২০-২৫ জন সাধারন মানুষের সাথে কথা বলে জানতে পারি, উক্ত বিক্রেতা মরা গরুর মাংস বিক্রি করছে, সে অনুযায়ী তাকে আটক করা হয়েছে। ওসি আরও জানায় বিষয়টি নিয়ে তদন্ত করে, মাংস বিক্রেতা যদি দোষী হয় তাকে কঠোর শাস্তি পেতে হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ