স্টাফ রিপোর্টার।।
কুষ্টিয়া সদর উপজেলার ইবি থানার হরিনারায়ণপুর ইউনিয়নের পদ্মনগর ব্রীজের ওপর থেকে ২ মাদক ব্যবসায়ী আটক করেছে ইবি থানা পুলিশ। তাদেরকে ইবি থানা পুলিশ ইয়াবাসহ আটক করে। আটককৃত মাদক ব্যবসায়ীরা হলো, ইবি থানাধীন পদ্দনগর গ্রামের মিলন মেম্বার এর ছেলে লিটন(২০) ও একই গ্রামের আকেজ আলীর ছেলে ফারুক (২১)। তারা দীর্ঘদিন যাবৎ অত্র এলাকায় মাদক ব্যবসা চালিয়ে আসছিল বলে জানা যায়।
এ ব্যাপারে ইবি থানার অফিসার ইনচার্জ রতন শেখ এর সাথে মুঠোফোনে কথা বললে তিনি জানান, পদ্মনগর ব্রীজের ওপর ইয়াবা বিক্রয় হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ২ মাদক ব্যবসায়ীকে ইয়াবা সহ আটক করা হয়। এসময় তারা মদ্যপানরত অবস্থায় ছিল। তাদের বিরুদ্ধে ২ টি মাদক আইনে মামলা হয়েছে বলেও জানান তিনি।
You must be logged in to post a comment.