ইবি’র সাদ্দাম হোসেন হল প্রভোস্টের কক্ষে তালা

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ২১ জুলাই, ২০১৮, ১০:০৮ অপরাহ্ন

আরাফাত, ইবি।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সাদ্দাম হোসেন হল প্রভোস্টের কক্ষে তালা ঝুলিয়ে বিক্ষোভ করেছে আবাসিক শিক্ষার্থীরা। হলে নিম্ন মানের খাবার, পানি, ওয়াইফাই, অপরিষ্কার শৌচাগারসহ নানা সমস্যার কথা তুলে ধরে হল কর্তৃপক্ষের কাছে তাতে কোন কাজ হয়নি। অবশেষে আজ ২১ জুলাই ২০১৮ শনিবার বেলা ১২ টার দিকে আবাসিক শিক্ষার্থীরা ২ থেকে ৩ ঘন্টা কক্ষে তালা ঝুলিয়ে রাখে।তাদের দাবি যেসব কর্মচারী কর্মকর্তা আছে তারা সময় মত কাজ করে না।

আবাসিক এক শিক্ষার্থীর সাথে কথা বলে জানা গেছে,দীর্ঘ দিন ধরে তারা এ সব সমস্যার কথা হল প্রভোস্টের কাছে জানিয়ে আসছে কিন্তু কোন প্রকার কাজের অগ্রগতি তারা পায়নি। অপরিষ্কার বাগানের জন্য প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে।

বিক্ষোভ চলাকালে তাদের দাবি, সময় মত তারা হল প্রভোস্টকে অফিসে পায়না। তাদের দাবি তিনি অফিসে আসেন না ঠিকমতো। কোন কাজের জন্য হল কর্মকর্তার কাছে গেলে হয়রানির শিকার হতে হয়।

বিক্ষোভ চলাকালে সাদ্দাম হোসেন হলের প্রভোস্ট প্রফেসর ড. আতিকুর রহমান ঘটনাস্থলে যান। তিনি বলেন,আগামী বুধবারের মধ্যে হলের সব সমস্যার সমাধান করা হবে। তারপর শিক্ষার্থীরা তালা খুলে দেয়।”

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ