ইবি প্রতিনিধি।।
জাতিসংঘ কর্তৃক আয়োজিত মহাকাশ আইনের উপর প্রথম আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। মঙ্গলবার রাশিয়ার মস্কোতে তিন দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। সম্মেলনে বাংলাদেশের প্রথম ও একমাত্র প্রতিনিধি হিসেবে যোগদান করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আইন বিভাগের সহযোগী অধ্যাপক ড. রেহেনা পারভীন।
জানাযায়, সোমবার তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে রাতের ফ্লাইটে রাশিয়ার উদ্দেশ্যে পাড়ি জমান। সম্মেলনে ড. রেহেনা পারভীন তার গবেষণাপত্র উপস্থাপন করবেন। তার গবেষণা পত্রের বিষয় ছিল ‘Role of Universities for Strengthening Capacity Building in Space Law and Policy’।
এদিকে আইন বিভাগের এক শিক্ষার্থী জানান, এর আগেও ড. রেহেনা পারভীন যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের সম্মেলনে যোগদান করেছেন। তিনি আরো বলেন আজ আমরা গর্বিত আমাদের শিক্ষিকার জন্য।
You must be logged in to post a comment.