আরাফাত, ইবি।।
শোকবহ আগস্ট মাস বাঙালি জাতির জীবনে দুঃখ, বেদনার মাস। এই মাসে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে স্বপরিবারে হত্যা করা হয়। মাসটিকে গভীরভাবে স্বরণ করার জন্য শোকবহ আগস্ট মাসের প্রথম প্রহরে মোমবাতি প্রজ্জ্বলন করেছে ইবি শাখা ছাত্রলীগ।
শোকবহ আগস্টের প্রথম প্রহরে রাত ১২ঃ০১ মিনিটে বিশ্ববিদ্যালয়ে শাখা ছাত্রলীগের সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে বঙ্গবন্ধু ম্যুরাল ‘ মৃত্যন্ঞ্জয়ী মুজিব’ এ মোমবাতি প্রজ্জ্বলন করা হয়।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন- উর- রশিদ আসকারী, উপ- উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিম তোহা শোকবহ আগস্টের মোমবাতি প্রজ্জ্বলন উদ্বোধন করেন।
মোমবাতি প্রজ্জ্বলন কালে উপস্থিত ছিলেন, ইসলামী বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রক্টর প্রফেসর নাসিমুজ্জামান, প্রফেসর শরিফুল ইসলাম, ছাত্রলীগ নেতা রিজভী আহমদ পাপন, সালাউদ্দিন আহমদ স্বজল, ফয়সাল সিদ্দিকী আরাফাত সহ ছাত্রলীগের শতাধিক নেতা কর্মী।
মোমবাতি প্রজ্জ্বলন শেষে সভাপতি শাহিনুর রহমান শাহিনের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের সঞ্চালনায় সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, উপাচার্য প্রফেসর ড. হারুন-উর-রশিদ আসকারী, উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃশাহিনুর রহমান এবং কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিম তোহা।
উপাচার্য প্রফেসর ড. হারুন উর রশিদ আসকারী বলেন, ‘বাংলাদেশ যদি একটি মহাকাব্যের নাম হয় তবে বঙ্গবন্ধু সেই মহাকাব্যের রচয়িতা, বাংলাদেশ যদি একটি স্থাপত্যকর্মের নাম হয়; তার মহান স্থপতি হলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিব। বাংলাদেশ এবং বঙ্গবন্ধু রাজনৈতিকভাবে, সামাজিকভাবে, অর্থনৈতিকভাবে, সাংস্কৃতিকভাবে, সাহিত্যিকভাবে অভিভাজ্য। একটিকে ছাড়া অন্যটিকে কল্পনা করা যায় না। তিনি আরো বলেন, এই শোকের মাসে শোককে শক্তিতে পরিণত করে বঙ্গবন্ধুর রেখে যাওয়া কাজগুলো বাস্তবায়ন করতে হবে।
You must be logged in to post a comment.