ইবিতে শিক্ষার্থীর আত্মহত্যা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১৯ অক্টোবর, ২০১৮, ১০:৩৪ অপরাহ্ন
নাজমুল হাসান।

আরাফাত, ইবি।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গলায় ফাঁস লাগিয়ে এক শিক্ষার্থী আত্মহত্যা করেছে। আইন বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল হাসান।

শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের সাদ্দাম হোসেন হলের ২২৯নং কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

সহপাঠীদের ভাষ্যমতে, সন্ধ্যা ৬টার দিকে নাদিম, সাগর ও আব্দুল্লাহ নামে কয়েকজন বন্ধুসহ নাজমুল হাসান ক্যাম্পাসে ঘুরতে বের হয়। পরে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হলের নিজ কক্ষে (২২৯ নং) ফেরে নাজমুল। কক্ষে গিয়ে সে তার বন্ধুদের নিজ কক্ষে ডাকে। তার বন্ধুরা কক্ষের সামনে গেলে দরজা বন্ধ পায়। ডাকাডাকি এক পর্যায়ে সাড়া না পেয়ে দরজা ভাঙলে কক্ষের ভেতরে রশিতে ঝোলানো নাজমুলকে দেখতে পায় তারা। সঙ্গে সঙ্গে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক বদিউজ্জামান নাজমুলকে মৃত ঘোষণা করেন। চিকিৎসক বদিউজ্জামান বলেন, ‘চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসার আগেই মারা গেছে নাজমুল।

এছাড়াও প্রেশার, হাপানি ও চোখের নানা রোগে আক্রান্ত ছিল নাজমুল বলে জানা গেছে। মানসিক হতাশার কারণে নাজমুল আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এদিকে বিকাল পাঁচটার দিকে নাজমুল ফেসবুকে একটি পোস্ট দেন। পোষ্টটি ছিল‘একটা রিকশা চাই, শৈশব ও কৈশোর ফিরে যাবার জন্য।’

খোঁজ নিয়ে জানা গেছে, নাজমুল হাসান সাতক্ষীরা জেলার তালা উপজেলার বারাত গ্রামের আব্দুল মালেক গাজী ওরফে ভোলার ছেলে। তার মায়ের নাম রোকেয়া বেগম। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান বলেন, আইন শৃঙ্খলারক্ষাকারী বাহিনীকে সাথে নিয়ে কক্ষ ও লাশ পর্যবেক্ষণ করা হয়েছে। লাশ কুষ্টিয়া সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পরিবারকে বিষয়টি জানানো হয়েছে। পরিবার আসলে কি করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ