আরাফাত, ইবি।।
ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) ২০১৮-১৯ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় বেশকিছু পরিবর্তন আনা হয়েছে। প্রথমবারের মত শুরু হচ্ছে লিখিত ও এমসিকিউ এর সমন্বয়ে ভর্তি পরীক্ষা। আগামী ৩ থেকে ৭ নভেম্বর অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। ১০ সেপ্টেম্বর থেকে ১০ অক্টোবরের মধ্যে ভর্তি পরীক্ষার আবেদন করতে হবে।
এছাড়া এবছর ভর্তি পরীক্ষায় ৮টি ইউনিটের পরিবর্তে ৪টি ইউনিটে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়।২০১৮-১৯ ইং শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আগামী ৩ থেকে ৭ নভেম্বরের মধ্যে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এবছর ৫টি অনুষদের ভর্তি পরীক্ষা ৮টির ইউনিটের পরিবর্তে ৪টি ইউনিটে নেওয়া হবে।
সে অনুযায়ী ‘এ’ ইউনিটের অধীনে ধর্মতত্ব অনুষদের ৩টি বিভাগ এবং মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদভুক্ত আরবি ভাষা ও সাহিত্য বিভাগ এবং আইন ও শরীয়াহ অনুষদভুক্ত আল-ফিকহ্ অ্যান্ড লিগ্যাল স্টাডিজ বিভাগ অন্তর্ভূক্ত করা হয়েছে।‘বি’ ইউনিটের অধীনে মানবিক ও সমাজ বিজ্ঞান অনুষদের ১০টি এবং আইন ও শরীয়াহ অনুষদের ২টি (আইন বিভাগ এবং আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ) সহ মোট ১২টি বিভাগ অন্তরভূক্ত করা হয়েছে।
সি’ ইউনিটের অধীনে ব্যবসায় প্রশাসন অনুষদের ৬টি বিভাগ এবং ‘ডি’ ইউনিটে অধীনে ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের ১১টি বিভাগ অন্তর্ভুক্ত করা হয়েছে।
জানা যায়,ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ১২০ নম্বরে। এর মধ্যে ৬০ নম্বর এমসিকিউ, ২০ নম্বর লিখিত ও ৪০ নম্বর একাডেমিক (এসএসসি ও এইচএসসি বা সমমান) ফলাফলের ভিত্তিতে নির্ধারণ করা হবে।
You must be logged in to post a comment.