ইবিতে বাড়ছে নতুন আটটি বিভাগ

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ১২ আগস্ট, ২০১৮, ৩:৪৩ অপরাহ্ন

আরাফাত, ইবি।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ২০১৮-১৯ইং শিক্ষাবর্ষে নতুন করে আরো আটটি বিভাগ ও একটি ইনস্টিটিউট খোলা হবে বল সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নতুন আটটি বিভাগ খোলা হলে বিশ্ববিদ্যালয়ের মোট বিভাগ হবে ৪১ টি।

জানা যায়, নতুন বিভাগগুলো বিভিন্ন অনুষদের অধিনে খোলা হবে। বিভাগ সমূহ হলো মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের অধীন ‘গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ’, থিয়েটার অ্যান্ড পারফরম্যান্স আর্টস’, ‘ফাইন আর্টস’ এবং ‘ওয়ার্ল্ড রিলিজিয়ন’ বিভাগ। ব্যবসায় প্রশাসন অনুষদের অধীনে ইন্টারন্যাশনাল বিজনেস বিভাগ। ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের অধীন ‘ফিজিক্যাল এডুকেশন এন্ড স্পোর্টস সাইন্স’, ‘ডিজাস্টার ম্যানেজমেন্ট’ ‘ নিউক্লিয়ার ইঞ্জিনিয়ারিং বিভাগ। আর একটি মডার্ন ল্যাঙ্গুয়েজ ইন্সটিটিউট।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আবদুল লতিফ শনিবার এ বিষয়টি নিশ্চিত করেন।তিনি বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন যদি অনুমোদন দেয় তবে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের নির্দেশ অনুযায়ী বিভাগগুলি খোলা হবে। তিনি আরো বলেন, আমরা ইতোমধ্যে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) রবিউল ইসলাম, পাবলিক ইউনিভার্সিটি ম্যানেজমেন্ট সেকশন অতিরিক্ত পরিচালক, ইউজিসি স্বাক্ষরিত একটি ফ্যাক্স পেয়েছি।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ