ইবিতে প্রেমিক যুগলের আত্মহত্যা

অন্যদৃষ্টি অনলাইন
শুক্রবার, ১০ আগস্ট, ২০১৮, ৮:১৭ পূর্বাহ্ন

আরাফাত, ইবি।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) প্রেমিকার আত্মহত্যার খবর শুনে প্রেমিকের আত্মহত্যা। ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের দুই শিক্ষার্থী পৃথকস্থানে আত্মহত্যা করেছে। জানা যায়, তারা দুইজন ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের ২০১১-১২ শিক্ষা বর্ষের ছাত্র রোকনুজ্জামান এবং মুনতা হেনা।

গতজাল বৃহস্পতিবার (০৯ আগষ্ট) এই পৃথক আত্মহত্যার ঘটনাটি ঘটে। রোকনুজ্জামান ইবি’ র আল-হাদিস বিভাগের চেয়ারম্যান ড. আশরাফুল আলমের বড় মেয়ে তার সহপাঠি মুনতা হেনার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়ে। পারিবারিকভাবে সেটা মেনে না নেওয়ায় হেনা গতকাল ( ৯ আগস্ট১৮) বৃহস্পতিবার সন্ধ্যায় ঝিনাইদহ শহরের ঝিনুক টাওয়ারের ৫ম তলায় তার নিজ শয়ন কক্ষে ফ্যানের সাথে ওড়না পেচিয়ে আত্মহত্যা করে। পরে তাকে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্মরত চিকিৎসক তাকে মৃত্য বলে ঘোষণা করে। এদিকে তার মৃত্যুর খবর শুণতে পেয়ে  ৮ টার দিকে কুষ্টিয়ার সদর উপজেলার মতি মিয়া রেলগেট এলাকায় পোড়াদহ থেকে গোয়ালনন্দগামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে প্রেমিক রোকনুজ্জামান।

রোকনুজ্জামানের এক বন্ধুর সাথে কথা বলে জানা গেছে, তার বাড়ি চুয়াডাঙ্গা জেলায় দামুড়হুদা গ্রামে। তিনি আরো বলেন, ওদের দু’ জনের সম্পর্কটা অনেক দিনের কিন্তু কি কারণে এমনটা করলো মুনতা হেনা সেটা বলতে না পেরে কান্নায় ভেঙ্গে পড়ে। তিনি বলেন, আমাদের বন্ধু রোকন অনেক মেধাবী ছিল আমাদের  সেশনের ফাস্টবয়, আমরা সবাই ওকে স্যার বলে ডাকতাম।

পোড়াদহ জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আজিজ জানান, কুষ্টিয়ার সদর উপজেলার মতি মিয়া রেলগেট এলাকায় পোড়াদহ থেকে গোয়ালনন্দগামী ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে এক যুবক আত্মহত্যা করেছে। সে ইসলামী বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শেষ বর্ষের ছাত্র। পরে সেখান থেকে লাশটি নিয়ে যায় থানা পুলিশ।

এদিকে মুনতা হেনার লাশটি ঝিনাইদহ সদর হাসপাতালের সকল আইনি প্রক্রিয়া শেষ করে স্বজনরা নিয়ে যায়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ