ইবিতে প্রধানমন্ত্রী স্বর্ণপদক পেল ৫ শিক্ষার্থী

অন্যদৃষ্টি অনলাইন
বুধবার, ২৫ জুলাই, ২০১৮, ৮:২৩ অপরাহ্ন

আরাফাত, ইবি।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি)” প্রধানমন্ত্রী স্বর্ণপদক”২০১৭ পেল ৫ জন শিক্ষার্থী। আজ বুধবার বেলা সাড়ে ১১ টায় প্রধানমন্ত্রীর কার্যালয় শাপলা মিলনায়তনে এক অনুষ্ঠানে পদক প্রাপ্তদের মাঝে পদক প্রদান করা হয়।

বিশ্ববিদ্যালয় মন্ঞ্জুরী কমিশন চেয়্যারম্যান প্রফেসর ড. আব্দল মান্নান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষামন্ত্রী নূরুল ইসলাম নাহিদ। ইসলামী বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. হারুন- উর- রাশিদ আসকারি ও উপ-উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান।

“প্রধানমন্ত্রী স্বর্ণপদক” ২০১৭ প্রাপ্ত ৫ জন শিক্ষার্থী হলেন, মানবিক ও সামাজিক বিজ্ঞান অনুষদের আরবী ভাষা ও সাহিত্য বিভাগের বুলবুল আহমদ, আল কোরান এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের মাকসুদ ইকবাল, আইন ও শরীয়াহ্ অনুষদের আইন বিভাগের ওয়াজিদুর রহমান, ফলিত বিজ্ঞান ও প্রযুক্তি অনুষদের বায়োটেকনোলজি এন্ড জেনেটিক বিভাগের রেজানুর রহমান এবং ব্যবশায় অনুষদের ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের নাহিদুল ইসলাম।

এদিকে স্বর্ণপদক প্রদান অনুষ্ঠানটি ইবির শিক্ষার্থীদের দেখার জন্য অনুরোধ করা হয়। অনুষ্ঠানটি বিটিভিতে সরাসরি সম্প্রচার করলে শিক্ষার্থীদের দেখানোর ব্যবস্থা করেন ইবি প্রশাসন। অনুষ্ঠানটি বিশ্ববিদ্যালয়ের ডরমিটরিতে (মমতাজ ভবন) দেখানো হয়, এ সময় ডরমিটরিতে উপস্থিত ছিলেন,বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ প্রফেসর ড. সেলিম তোহা, প্রক্টর প্রফেসর ড.মোঃ মাহবুবর বহমান। ছাত্রলীগের সাধারণ সম্পাদক, জুয়েল রানা হালিম, সাবেক আপ্যায়ন বিষয়ক সম্পাদক রিজভী আহমদ পাপন সহ শতাধিক শিক্ষার্থী।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ