ইবিতে নিরাপদ সড়ক ও শিক্ষার্থীদের উপর হামলার প্রতিবাদে মানববন্ধন

অন্যদৃষ্টি অনলাইন
রবিবার, ৫ আগস্ট, ২০১৮, ৮:৪৮ অপরাহ্ন

আরাফাত, ইবি।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) নিরাপদ সড়ক ও আন্দোলনকারী শিক্ষার্থীদের হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে শিক্ষার্থীরা। আজ রবিবার (৫ আগস্ট১৮) সকাল ১১টায়  ক্যাম্পাসে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিলটি হয়।

সকাল ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিলটি বের করে শিক্ষার্থীরা। মিছিলে ‘উই ওয়ান্ট জাস্টিস’, ‘আমার রাষ্ট্র  হতে দেব না নষ্ট’, ‘ছোট বড় বিভেদ নাই আমরা সবাই বিচার চায় সহ বিভিন্ন স্লোগান সম্বলিত প্লাকার্ড বহন করে তারা। এরপর মিছিলটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রধান ফটকের সামনে এসে মানববন্ধনে মিলিত হয়।

এ সময় বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, তারা প্রতিনিয়ত সড়কে চলাচল করেন। বর্তমান সড়ক ব্যবস্থায় তাদের জীবন নিরাপদ নয়। সড়ক দুর্ঘটনায় মৃত্যুর চেয়ে সড়কে বেশি  মানুষকে হত্যা করা হচ্ছে। তারা এই হত্যাকাণ্ডের বিচার চাই। পাশাপাশি নিরাপদ ও নিয়মতান্ত্রিক সড়ক ব্যবস্থার দাবি জানান তারা।

এদিকে, নিরাপদ সড়কের দাবিসমূহের সঙ্গে একমত পোষণ করেছে প্রগতিশীল শিক্ষক সংগঠন শাপলা ফোরাম। রবিবার শাপলা ফোরমের সভাপতি ড. মো.  কামাল উদ্দিন ও সাধারণ সম্পাদক ড. আলমগীর হোসেন ভূঁইয়া স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ