ইবিতে নদী ও জীবন : সুরক্ষা কৌশল এবং আমাদের অঙ্গীকার শীর্ষক সেমিনার

অন্যদৃষ্টি অনলাইন
শনিবার, ৪ আগস্ট, ২০১৮, ৮:৩৩ অপরাহ্ন

আরাফাত, ইবি।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ‘নদী ও জীবন: সুরক্ষা কৌশল এবং আমাদের অঙ্গীকার’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে বক্তারা নদী রক্ষার নানা দিক তুলে ধরেন।

আজ ৪ আগস্ট ২০১৮ শনিবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান কেন্দ্রীয় মিলনায়তনে রিভারাইন পিপল ইসলামী বিশ্ববিদ্যালয় ও জাতীয় নদী রক্ষা কমিশনের যৌথ আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক রওশন আরা সেতুর সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য  প্রফেসর ড. মোঃ শাহিনুর রহমান। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয় নদী রক্ষা কমিশনের সার্বক্ষণিক সদস্য মো: আলাউদ্দিন, বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ  প্রফেসর ড. মোঃ সেলিম তোহা, কুষ্টিয়া পৌরসভার মেয়র আনোয়ার আলী এবং ঝিনাইদহ পৌরসভার মেয়র সাইদুল করিম মিন্টু।

সেমিনারে আলোচক হিসেবে ছিলেন প্রক্টর প্রফেসর ড. মাহবুবর রহমান ও পরিসংখ্যান বিভাগের সভাপতি ও রিভারাইন পিপল ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব আলতাফ হোসেন রাসেল। সেমিনারের শুরুতে শুভেচ্ছা বক্তব্য দেন রিভারাইন পিপল ইসলামী বিশ্ববিদ্যালয়ের আহ্বায়ক প্রফেসর রবিউল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে জাতীয় নদী রক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মুজিবুর রহমান হাওলাদার বলেন, ‘নদী সংশ্লিষ্ট বিষয় সমন্বয় করবে এই কমিশন। সরকার আমাদের অনেক বড় গুরু দায়িত্ব দিয়েছেন। আমাদেরও পলিটিকাল কমিটমেন্ট দরকার। আমাদের উত্তরাধিকারদের জন্য নদী রক্ষা করতে হবে।’ তিনি আরো বলেন, আমরা মাঠ পর্যায় যেয়ে নদী সংরক্ষণের কাজ করবো।

রিভারাইন পিপল ইসলামী বিশ্ববিদ্যালয়ের সদস্য সচিব আলতাফ হোসেন রাসেল বলেন, ‘ নদী আমাদের অঞ্চলের প্রাকৃতিক বাস্তবতা। নদীর সঙ্গে আমাদের সাংস্কৃতিক, সামাজিক ও অর্থনৈতিক যে সুম্পর্ক ছিল বা থাকার কথা ছিল তা আজ আর নেই। যে কারণে বাংলাদেশ প্রাকৃতিক বাস্তবতার তুলনামূলক সুবিধা নিতে পারছেনা।’

 

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ