ইবিতে দুর্বার বাংলাদেশ’র আয়োজনে উদ্যেক্তাদের গল্পশুনি শীর্ষক সেমিনার

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ৩১ জুলাই, ২০১৮, ৯:৫৫ অপরাহ্ন

আরাফাত, ইবি।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ে(ইবি) শিক্ষা সহযোগীতামূলক সংগঠন ‘দুর্বার বাংলাদেশ’র আয়োজনে দেশের ৪তরুণ সফল উদ্যোক্তার গল্প শুনলো ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। মঙ্গলবার সকাল ১০টায় ক্যাম্পাসের কেন্দ্রীয় মিলনায়তনে ‘উদ্যোক্তাদের গল্প শুনি’ শীর্ষক এক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

জানা যায়, রুমি নোমান ও শাজেদা জলির যৌথ সঞ্চালনা এবং ‘দুর্বার বাংলাদেশ’ ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুমতাহিনা মুমুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মাহবুবর রহমান। এছাড়াও উপস্থিত ছিলেন ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. শরীফ মোহাম্মদ আল রেজা, অধ্যাপক ড. জি এম আরিফুজ্জামান খান প্রমুখ।

অনুষ্ঠানে আমন্ত্রিত তরুণ উদ্যোক্তাদের মধ্যে বক্তব্য রাখেন এন.এন.এইচ এন্টারপ্রাইজ এর প্রতিষ্ঠাতা ও সিইও এম হানিফ টলিন, নেশনটেক কমিউনিকেশনস লিমিটেড এর প্রতিষ্ঠাতা ও সিইও ইফতেখারুল ইসলাম শিমুল, আইটি প্রতিষ্ঠান ডিক্যাস্টালিয়া’র সহ-প্রতিষ্ঠাতা সাবিলা ইনুন এবং ‘দুর্বার বাংলাদেশ’র প্রতিষ্ঠাতা ও সভাপতি মাহমুদ হাসান রনি। অনুষ্ঠানে বক্তারা সফল উদ্যোক্তা হয়ে ওঠার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন। এসময় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের প্রায় সহস্রাধিক শিক্ষার্থী সেখানে অংশ নেয়। পরে এক সংক্ষিপ্ত প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।

প্রসঙ্গত, বাংলাদেশের অন্যতম শিক্ষা সহযোগীতামূলক সংগঠন ‘দুর্বার বাংলাদেশ’ ২০১৮ সালে ইসলামী বিশ্ববিদ্যালয়ে প্রতিষ্ঠা লাভ করে। প্রতিষ্ঠার পর থেকে ‘শিখবো, শেখাবো, গড়বো দুর্বার বাংলাদেশ’ এই স্লোগানকে সামনে রেখে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে কাজ করে চলেছে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ