ইবিতে জাতীয় শোক দিবস উদযাপনে নানা কর্মসূচি

অন্যদৃষ্টি অনলাইন
মঙ্গলবার, ১৪ আগস্ট, ২০১৮, ১০:৩১ অপরাহ্ন

আরাফাত, ইবি।।

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আয়োজনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শাহাদাতবার্ষিকী ও “১৫ আগস্ট জাতীয় শোকদিবস” যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত গ্রহণ করেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ উপলক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ অফিস সূত্রে জানা যায়, ১৫ আগস্ট, বুধবার সকাল ৯টা ৩০ মিনিটে প্রশাসন ভবনের সামনে এবং হলসমূহে জাতীয় পতাকা অর্ধনমিতকরণ, কালো পতাকা উত্তোলন ও কালো ব্যাজ ধারণ করা হবে। জাতীয় পতাকা উত্তোলন করে অর্ধনমিত করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী এবং কালো পতাকা উত্তোলন করবেন উপ-উপাচার্য প্রফেসর ড. মো: শাহিনুর রহমান। এসময় তাঁদের সাথে থাকবেন কোষাধ্যক্ষ  প্রফেসর ড. মো: সেলিম তোহা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ।

এদিকে অনুরুপভাবে হলসমূহে পতাকা উত্তোলন করবেন স্ব-স্ব হলের প্রভোস্ট। পতাকা উত্তোলন শেষে জাতির পিতার আত্মার প্রতি শ্রদ্ধা জানিয়ে ১ মিনিট নিরবতা পালন এবং তাঁর আত্মার শান্তি কামনায় দু’আ ও মোনাজাত করা হবে।

জানা যায়,পতাকা উত্তোলন পর্ব শেষে সকাল ৯টা ৪৫ মিনিটে প্রশাসন চত্বর থেকে সকল পর্যায়ের শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী, ছাত্র-ছাত্রী, বিভিন্ন রাজনৈতিক-সামাজিক-সাংস্কৃতিক ছাত্র সংগঠনের সমন্বয়ে এক শোকর‌্যালি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে “মৃত্যুঞ্জয়ী মুজিব” মুর‌্যালে শেষ হবে।

শোক র‌্যালি শেষে সকাল ১০ টায় “মৃত্যুঞ্জয়ী মুজিব” মুর‌্যালে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবেন উপাচার্য প্রফেসর ড. মো: হারুন-উর-রশিদ আসকারী। এ সময় তাঁর সাথে থাকবেন উপ- উপাচার্য প্রফেসর ড. মো: শাহিনুর রহমান, কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো: সেলিম তোহা ও রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে “মৃত্যুঞ্জয়ী মুজিব” মুর‌্যাল চত্বরে সংক্ষিপ্ত এক আলোচনাসভা অনুষ্ঠিত হবে।

আলোচনসভা শেষে বেলা ১১টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ ১৫ আগস্টে নিহত সকল শহীদদের বিদেহী আত্মার মাগফিরাতের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের  কেন্দ্রীয় জামে মসজিদে পবিত্র কোরআন খতম ও দু’আ অনুষ্ঠিত হবে।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ