ইবিতে ছাত্রলীগের কার্যক্রমে সম্পৃক্ত হলে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি

ইবি প্রতিনিধি
সোমবার, ২৭ জানুয়ারী, ২০২৫, ১:০৭ অপরাহ্ন

নিষিদ্ধ ছাত্র সংগঠন ‘ছাত্রলীগ’-এর কার্যক্রমে গোপনে বা প্রকাশ্যে সহযোগিতার সম্পৃক্ততা পেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) প্রশাসন।

বুধবার (২২ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য জানানো হয়।

চিঠিতে বলা হয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিষিদ্ধ ঘোষিত সন্ত্রাসী ছাত্র সংগঠনের কার্যক্রমে গোপন অথবা প্রকাশ্যে অংশগ্রহণ কিংবা সহযোগিতায় সম্পৃক্ততা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, ক্যাম্পাসে নিষিদ্ধ ছাত্রসংগঠনের নেতাকর্মীরা উপস্তিতিতে বিশৃঙ্খল পরিবেশ সৃষ্টি হতে পারে। তাই নিষিদ্ধ ছাত্রসংগঠনের সাথে কেউ প্রকাশ্যে বা গোপনে জড়িত থাকলে বা সহযোগিতা করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

Facebook Comments
সংবাদটি শেয়ার করুন


আপনার মতামত লিখুন :

Leave a Reply

আরো সংবাদ