আরাফাত, ইবি।।
২১ আগস্ট গ্রেনেড হামলা মামলার রায় প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা ও ধন্যবাদ জানিয়ে আনন্দ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগ।
বুধবার (১০ অক্টোবর) দুপুর ১ টার দিকে বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ সভাপতি শাহিনুর রহমান শাহিন ও সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিমের নেতৃত্বে এ আনন্দ মিছিল করা হয়। মিছিলটি অনুষদ ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আবার অনুষদ ভবনের নিচ তলায় সমবেত হয়।
এ সময় আনন্দ মিছিলে অংশ নেয়- আলমগির হোসেন আলো, আবু হেনা মোস্তফা, রবিউল ইসলাম পলাশ, ফয়সাল সিদ্দিকী আরাফাত, নূর আলম, তৌকির মাহফুজ, রিজভি আহমেদ পাপন, আব্দুস সালাম, গোলাম মোস্তফা, মিথুন, ইয়াছির আরাফাত, শাহজালাল ইসলাম সোহাগ, তাসনিম তারিক আবির, বিপুল হোসাইন খান, আদিত, অনিক হাসান, তোশার মাহমুদ, মিজানুর রহমান লালন, প্রিয়ংকাসহ কয়েক শতাধিক নেতাকর্মীবৃন্দ।
এ সময় ইবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুয়েল রানা হালিম বলেন, আমাদের দেশরত্ন শেখ হাসিনা যখন উন্নত বাংলাদেশ গড়ার স্বপ্নদ্রষ্টা তখন তাকে নিয়ে যারা এমন নৃশংস ঘটনা ঘটাতে পারে, বিএনপি-জামায়াতের সেই সকল নরপিশাচের আজকের রায়ে ফাঁসি হওয়ায় ইবি ছাত্রলীগের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাই’।
You must be logged in to post a comment.